দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেই আভাসটা পাওয়া গিয়েছিল। সেটাই হল। টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দল থেকে বাদ পড়লেন শুভমন গিল(Shubman Gill)। তবে চমক দিয়ে ভারতীয় দলে ফিরলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকলেও অবশেষে দলে ফিরলেন ঈশান কিষাণ। আর তার নেপথ্যে যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঈশানের(Ishan Kishan) পারফরম্যান্স তা বলার অপেক্ষা রাখে না।
শনিবার দুপুরে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল শুভমন গিলের(Shubman Gill) সেই দলে সুযোগ পাওয়া নিয়ে। কারণ সম্প্রতি যেকটি টি টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে তিনি খেলেছিলেন একটিও সেভাবে রান করতে পারেননি এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি স্কোয়াডে শুভমন গিলের ওপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কিন্তু তাঁর টি টোয়েন্টি(T20) ফর্ম্যাটে পারফরম্যান্স নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে ওপেনিং পজিশনে শুভমন গিলকে কেন খেলানো হচ্ছে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে ভারতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন শুভমন গিল। সেই সময়ই চিত্রটা বেশ খানিকটা পরিস্কার হয়ে গিয়েছিল। অবশেষে তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করল ভারত। তবে দীর্ঘদিন পর ঈশান কিষাণ ফিরেছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বারবার ঝোড়ো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
কয়েকদিন আগেও মুস্তাক আলিতে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। বেশ কয়েকদিন ধরে চর্চাতেও রয়েছেন তিনি। শেষপর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের দলেই ডাক পেলেন তিনি। একইসঙ্গে উইকেটকিপার হিসাবে সঞ্জু স্যামসনও রয়েছে টি টোয়েন্টি স্কোয়াডে। অনিশ্চয়তা থাকলেও দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিংও।
দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব – অধিনায়ক
অভিষেক শর্মা
সঞ্জু স্যামসন – উইকেটকিপার
তিলক বর্মা
হার্দিক পাণ্ডিয়া
শিবম দূবে
অক্ষর পটেল
রিঙ্কু সিং
জসপ্রীত বুমরাহ
হর্ষিত রানা
অর্শদীপ সিং
কুলদীপ যাদব
বরুণ চক্রবর্তী
ওয়াশিংটন সুন্দর
ঈশান কিষাণ







