আইপিএলের(IPL) মিনি নিলামে ফের চমক কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটারের তকমা এবার অজি তারকা ক্যামেরণ গ্রীনের(Cameron Green) গায়ে। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় নিলাম থেকে ক্যামেরণ গ্রীণকে(Cameron Green) দলে তুলে নিল নাইট শিবির। আসন্ন আইপিএলের আগে জোরকদমে দল গোছাতে চায় কেকেআর(KKR)। সেখানে অস্ট্রেলিয়ার এই তারকা অল রাউন্ডার যে নাইট শিবিরের শক্তি অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। একইরকমভাবে ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছে খোদ গ্রীণও।
বিগব্যাশ থেকে দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে সবসময়ই ক্যামেরণ গ্রীণ(Cameron Green) বিধ্বংসী মেজাজে থাকেন। এবার মিনি নিলামের আগেই দলের সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নাইট শিবির। সেই থেকেই একজন ভালো অল রাউন্ডারের খোঁজে ছিল নাইট শিবির।
মঙ্গলবার মিনি নিলামে ক্যামেরণ গ্রীণের নাম ওঠার সঙ্গেই লড়াইয়ে ঝাপিয়ে পড়ে শাহরুখ খানের নাইট শিবির। তবে লড়াইটা কিন্তু একেবারেই সহজ ছিল না। কারণ ক্যামেরণ গ্রীনকে নেওয়ার দৌড়ে ছিল আরও দুই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। নিলামটা দীর্ঘক্ষণ চললেও শেষপর্যন্ত বাজিমাত করল ককেআর-ই। রেকর্ড অঙ্কে ক্যামেরণ গ্রীণকে এবার দলে তুলে নিল নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সে এসে উচ্ছ্বসিত ক্যামেরণ গ্রীণও। নাইটরাইডার্সে যোগ দিয়েই তিনি জানালেন, “কেকেআর-এ এসে আমি আপ্লুত। নাইট রাইডার্সের জার্সি পরে এখন শুধুই আমি ইজেন গার্ডেন্সে নামার অপেক্ষায় রয়েছি”।







