কলকাতা নাইট রাইডার্স(KKR) মুস্তাফিজুর রহমানকেMustafizur Rahaman) নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের রোষের মুখে পড়তে শুরু করেছিল নাইট রাইডার্স। এমনকি তাদের খেলা বয়কটেরও ডাক দিয়েছিলেন সমর্থকরা। এবার শেষপর্যন্ত বিসিসিআইয়ের(BCCI) নির্দেষে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হল কলকাতা নাইট রাইডার্স(KKR)। শনিবারই সরকারীভাবে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে কেকেআর-এর(KKR) তরফ থেকে। তবে সেই জায়গায় পরিবর্ত ক্রিকেটার হিসাবে কাকে নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।
বাংলাদেশ জুড়ে অচলাবস্থা। কয়েকদিন আগেই বাংলাদেশি কট্টরপন্থীদের হাতে এক হিন্দুস ধর্মাবলম্বী দীপু দাসের নৃশংশভাবে হত্যা হওয়ার ঘটনা সকলকে স্তম্ভিত করেছিল। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও একেবারে তলানীতে। সেই পরিস্থিতিতে ভারতের লিগে কেন বাংলাদেশী ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাও আবার ৯ কোটি টাকার বিনিময়ে। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছেল জোর সমালোচনা।
এমনকি আইপিএল(IPL) হওয়ার সময় কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে বয়কটের ডাকও দিয়েছিলেন অনেক সমর্থক। এমন পরিস্থিতিতেই বিষয়টি নজরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশেষে নানান আলোচনার পর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশই দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্সকে। আর এতে যে সমর্থকরা খানিকটা হলেও শান্ত হবে তা বলার অপেক্ষা রাখে না।
মুস্তাফিজুরকে(Mustafizur Rahaman) নেওয়ার পর থেকেই নানান প্রশ্নও উঠছিল। কারণ বাংলাদশিদের এই মুহূর্তে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। ফলে বাংলাদেশের ক্রিকেটার নেওয়া হলেও, তাঁর এই দেশে আসা ঘিরে থাকবে বহু অনিশ্চয়তা। সেইসঙ্গে তাঁকে আবার ৯ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছিল।
সাম্প্রতিক পরিস্থিতিতে কেউই খুব একটা ভালো ভাবে নেয়নি বিষয়টা। শনিবারই কলকাতা নাইট রাইডার্সের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশিকা মেনেই কথাবার্তার মাধ্যমে মুস্তাফিজুর রহিমকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেই জায়গায় নিয়ম অনুযায়ী অন্য ক্রিকেটারকে তারা নিতে পারবেন। কয়েকদিনের মধ্যে সেই ক্রিকেটারের নামও ঠিক করে ফেলবে কলকাতা নাইট রাইডার্স।







