মহম্মদ সামির পর এবার লক্ষ্মীরতন শুক্লাকেও(Laxmiratan Shukla) ডাকা হল এসআইআর-এর(SIR) শুনানিতে। আর তাতেই ফের একবার শুরু হয়েছে হৈচৈ। কিন্তু হঠাৎই কেন ডাকা হল লক্ষ্মীরতন শুক্লাকে। শোনাযাচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় নাকি নাম নেই বাংলা ক্রিকেট দলের(Bengal Team) কোচের। এমনকি তাঁর বাবারও নাকি সেই তালিকায় নাম নেই। সেই কারণই এবার লক্ষ্মীরতম শুক্লাকে ডেকে পাঠানো হয়েছে।
যদিও এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা দলের সঙ্গে বাইরে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা(Laxmi Ratan Shukla)। সেই কারণেই আপাতত হাজিরা দিতে পারছেন না তিনি। ফিরেই হয়ত যাবেন প্রাক্তন বাংলা অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি একসময় রাজ্যের মন্ত্রীত্বও সামলেছেন লক্ষ্মীরতন শুক্লা। ক্রীড়া দফতরের প্রতি মন্ত্রীরও দায়িত্ব তিনি সামলেছিলেন। এই মুহূর্তে লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার।
কয়েকদিন আগে এই একইরকম কারণের জন্য এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল মহম্মদ সামিকেও(Mohammed Shami)। যদিও বিজয় হাজারের(Vijay Hazare Trophy) জন্য বাইরে থাকার কারণে পরে শুনানিতে হাজিরার কথা জানিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলছে বাংলা।
সেখানেই দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সামি। তাঁর আগুনে বোলিংয়ের সামনে বারবারই ব্যর্থ হতে দেখা যাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের। এমনকি বল হাতে বহু নজিরও ইতিমধ্যে গড়ে ফেলেছেন মহম্মদ সামি। সেই সামি, লক্ষ্মীরই এবার ডাক পড়ল এসআইআর-এর শুনানিতে।







