রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর থেকেই গুরুত্ব বাড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee)। আজ অর্থাৎ মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) প্রয়াণ দিবস। এই উপলক্ষ্যে আজ সকালে জোড়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা শ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়(সাংসদ), অগ্নিমিত্রা পাল, তথাগত রায় সহ বিজেপির নেতা-মন্ত্রীরা।
তারপর কলকাতার হাজরা মোড়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্তিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ), সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী জানান, এর আগেও দক্ষিণ কলকাতা যুব মোর্চার পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) আত্ম বলিদান দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কিন্তু তৎকালীন সরকার অনুমতি দিত না। এর জন্য আদালতে পর্যন্ত যেতে হয়েছিল যুব মোর্চার কর্মকর্তাদের। কিন্তু সেইসব এখন অতীত।
শুভেন্দু আরও বলেন, “এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতর এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে যৌথভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হচ্ছে। গত কুড়ি তারিখ পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে কিন্তু এর আগে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং ১৫ বছরের তৃণমূল সরকার শ্যামাপ্রদাস এবং প্রণবানন্দের অবদানকে ভুলিয়ে রেখেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার এক দেশ এক নিশানের দাবি করেছিলেন তাই তাঁকে অকালে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা তার আদর্শে সরকার চালাবো।” এভাবেই পূর্বতন সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত সোমবার বিধানসভার বাজেট অধিবেশনেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। এমনকী জিরাটে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানোর কথাও বিজেপি সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। আজ শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবস ঘিরেও সরকারি তরফে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।







