হিরোশিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হোক। ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের এখন এই একটাই দাবী। তবে সমর্থকরা চাইলেও, হিরোশিকে ছাড়া কার্যত অসম্ভব ইস্টবেঙ্গলের(Eastbengal) কাছে। কারণ তাঁকে ছাড়তে হলে দিতে হবে বিরাট অঙ্কের টাকা। আর এই পরিস্থিতিতে সেই পরিমীন টাকা খরচ করতে একেবারেই নারাজ লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু হিরোশিকে(Hiroshi Ibusuki) ছাড়তে হলে কতটা পরিমান টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে! জানেন কত টাকা দিতে হবে। সব মিলিয়ে হিরোশিকে ছাড়তে ইস্টবেঙ্গলকে দিতে হবে ২ কোটি টাকা। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের পক্ষে সেই টাকা খরচ করাটা নাকি একেবারেই সম্ভব নয়।
সেই কারণেই ম্যানেজমেন্ট নিজেদের মতো সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। হিরোশিকে(Hiroshi Ibusuki) এক বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আইএসএল(ISL) হবে কিনা তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে কোনও ফুটবলার নেওয়া তো দূরস্ত, কাউকে ছাড়াও যে হবে না সেই সিদ্ধান্তও চূড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ(Eastbengal) ম্যানেজমেন্ট। সেটা জানিয়েও দেওয়া হয়েছে। অর্থাৎ হিরোশির খেলা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ থাকলেও, তাঁকে বয়ে নিয়েই যেতে হবে ইস্টবেঙ্গলকে। সে আইএসএল হোক বা অন্য কোনও লিগ হোক, হিরোশি এবার লাল-হলুদ জার্সিতেই থাকছেন।
সুপার কাপে হারের পরই স্পেনে ফিরে গিয়েছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তাঁর ফেরা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তিনি কী আদৌ ফিরবেন। না অস্কারকে ছাড়ার কোনও সম্ভাবনা নেই। দায়িত্ব এই স্প্যানিশ কোচের হাতেই থাকছে। যদিও অস্কার কবে ফিরবেন সেই উত্তর অবশ্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছেও নেই। কারণ সবটাই যে আইএসএল হওয়ার উপর নির্ভর করছে। শেষপর্যন্ত কবে আইএসএল হয় সেদিকেই তাকিয়ে সকলে।







