৪৮ ঘন্টার মধ্যে তৃতীয় বিদেশিও সই করিয়ে ফেলল কেরালা ব্লাস্টার্স(Kerala Blasters)। গোকুলামের মাতিয়াস হার্ণান্ডেজকে(Matias Hernandez) সই করাল এবার কেরালা ব্লাস্টার্স। স্ট্রাইকার, উইঙ্গার নেওয়া হয়ে গেলেও, ডিফেন্সিভ মিড ফিল্ডের পজিশনটয় একজন বিদেশির খোঁজে ছিল তারা। সেখানেই গোকুলামের(Gukulam Fc) এই তরুণ স্প্যানিশ ফুটবলারকে দলে তুলে নিয়েছে কেরালা ব্লাস্টার্স(Kerala Blasters)। মঙ্গলবারই সেই কথা ঘোষণা করে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের তরফে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আইএসএল(ISL)। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এই মরসুমে আইএসএল হচ্ছে। সেখানেই স্বল্প মেয়াদের চুক্তিতেই এই স্প্যানিশ ফুটবলারকে দলে তুলে নিল কেরালা ব্লাস্টার্স। তিনি মাঠে নেমে প্রতিপক্ষকে রুখতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেটা তো অবশ্য সময়ই বলবে।
তবে মাতিয়াসকে(Matias Hernandez) নিয়ে উচ্ছ্বসিত কেরালা ব্লাস্টার্স। তাদের তরফে জানানো হয়েছে, “মাতিয়াস এমন একজন ফুটবলার যিনি এই ভারতীয় কন্ডিশনে নিজেকে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছেন এবং সেইসঙ্গে বিভিন্ন পজিশনেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি”।
স্পেনে অনুর্ধ্ব-২১ ফুটবল দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর নানান ডিভিশনের ক্লাবেই খেলেছেন মাতিয়াস হার্নান্ডেজকে। ২০২৪ সালে তিনি স্পেন ছেড়ে দেন। এমনকী ডিপিএমএম এফসির ব্রুনেই কাপ জয়েরও অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন মাতিয়াস।
এরপরই গোকুলাম এফসিতে যোগ দিয়েছিলেন এই স্প্যানিশ ফুটবলার। সেখানেও বেশ সাফল্যের সঙ্গেই খেলেছেন তিনি। এখনও পর্যন্ত ভারতের মাটিতে সব মিলিয়ে ১৮টি ম্যাচ খেলেছেন এই ২৮ বর্ষীয় মাতিয়াস। এবার আইলিগ থেকে সরাসরি আইএসএলে সুযোগ পেয়েছেন মাতিয়াস। সেখানেও তিনি সাফল্য পান কিনা সেটাই দেখার।






