টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে আর একমাসও বাকি নেই। সেই সময়ই ওয়াশিংটন সুন্দরের(Washington Sundar) খেলা ঘিরে ফের সংশয়। শোনাযাচ্ছে তাঁর সেরে ওঠার সময় যতটা ধরা হয়েছিল, তার থেকেও নাকি বেশ খানিকটা বেশিই লাগবে তাঁর সময়। আর এই খবরটা ভারতীয় দলের কাছে একটা বড়সড় চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না। তবে কী সত্যিই খেলতে পারবেন না তিনি!
এই প্রশ্নই এবার ঘুরপাক খেতে শুরু করেছে। নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে প্রথম ম্যাচেই পাঁজড়ে চোট পেয়ে উঠে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই সময় থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। যদিও সেই সময় মনে করা হয়েছিল যে তিনি এই সিরিজটা খেলতে না পারলেও, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি(T20) সিরিজে নামতে পারবেন। কিন্তু এখন যা পরিস্থিতি সেখানে নাকি সুন্দরের নামার কোনও সম্ভাবনাই নেই।
টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হওয়ার সময়ও ক্রমশ কমে আসছে। বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই মুহূর্তে নাকি তাঁর সেরে ওঠাটা বেশ কঠিন। চোটটা নাকি বেশ বড়সড়ই হয়েছে। আপাতত বেঙ্গালুরুতে রিহ্যাব সারবেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। আর সেটাও নাকি বেশ দীর্ঘমেয়াদি হতে চলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়াশিংটনকে পাওয়া নিয়ে কিন্তু সংশয় দেখা দিতে শুরু করেছে এখন থেকেই। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।






