টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) খেলবে না বাংলাদেশ। আর তার জন্য বেশিরভাগ দায় যে পাকিস্তানের, তা বলতে এবার দ্বিধা করলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajeev Shukla)। তাঁক সাফ জবাব বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পথে সবচেয়ে বেশী উতসাহ যুগিয়েছিল পাকিস্তান। তাদের ভুল পথে চালানোর জন্যই যে বাংলাদেশের এখন এই অবস্থা তাও বলতে দ্বিধা করলেন না তিনি।
সম্প্রতি ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নিরাপত্তার কথা তুলেছিল বাংলাদেশ। এমনকি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার দাবীও জানিয়েছিল বাংলাদেশ। কার্যত মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না দেওয়ার জন্যই এমন দাবী তারা জানিয়েছিল। যদিও তাদের কথায় একেবারেই আমল দেয়নি আইসিসি। বাংলাদেশকে সময়সীমা বেঁধে দেওয়া হলেও শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে তারা অনড় থাকলে, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ডাকা হয়েছে।
এই পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন রাজীব শুক্লা(Rajeev Shukla)। বাংলাদেশের না খেলার সিদ্ধান্তকে সমর্থণ করেছিল পাকিস্তান। এমনকি তারা এও বলেছিল যে বাংলাদেশ না খেললে নাকি পাকিস্তানও খেলবে না। তাতেও আরও বেশি সোচ্চ্বার হয়েছিল বাংলাদেশ। যদিও পরবর্তীতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসছে। কিন্তু বাংলাদেশের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। এমন পরিস্থিতিতেই রাজীব শুক্লা(Rajeev Shukla) জানান পাকিস্তানের তাদের ভুল পথে চালিত করার জন্যই নাকি বাংলাদেশের এই পরিস্থিতি। এমনকি বিসিসিআই সবসময়ই চেয়েছিল বাংলাদেশ আসুক। তাদের নিরাপত্তার ব্যবস্থাও জোরদার হবে জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ আসেনি।
শুক্লা বলেন, “আমরা চেয়েছিলাম তারা খেলতে আসুক। এমনকি তাদের নিরাপত্তার যে কোনওরকম সমস্যা হবে তাও বলা হয়েছিল। যদিও তারপরও বাংলাদেশ না আসার সিদ্ধান্তেই অনড় ছিল। এই বিষয়ে পাকিস্তানের প্রবেশের কোনও কারণই নেই। তবুও তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে মিথ্যা আশ্বাস দেখিয়ে তাদের ভুল পথে চালিত করেছে। তাদেরকে আরও বেশি করে প্রভোক করেছে পাকিস্তান।“






