শুধু কেভিন সিবিলেই ছেড়ে দিচ্ছেন এমনটা নয়। এই তালিকায় আরও অনেক বিদেশিই রয়েছেন ইস্টবেঙ্গলের(Eastbengal)। আইএসএল(ISL) নিয়ে টাল বাহানা চলছেই। আর এক সপ্তাহ দেখার পরই অর্থাৎ লিগ যদি না হয়, সেক্ষেত্রে সমস্ত বিদেশিদেরই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। মিগুয়েল, রশিদ(Mohammed Rashid) থেকে ক্রেসপোদের(Saul Crespo) ইচ্ছা না থাকলেও, ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তারা। কারণ একটাই, অর্থ। আইএসএল(ISL) হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য ইস্টবেঙ্গল(Eastbengal) প্রস্তুতিও বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে মাঠে বল না গড়ালেও, অর্থ ব্যায় হয়েই যাচ্ছে। সেই কারণেই এই মরসুমে আইএসএল না হলে সকল বিদেশিকেই ছেড়ে দেবে লাল-হলুদ ব্রিগেড। আর পরবর্তী মরসুমে যদি ফের লিগ হয়, তখন আবার নতুন করেই হয়ত বিদেশি চয়ন করবে ইস্টবেঙ্গল।
এই মরসুমে শেষবার সুপার কাপেই নেমেছিল লাল-হলুদ ব্রিগেড(Eastbengal)। যদিও সেখানে ফাইনালে এফসি গোয়ার কাছে টাইব্রেকারে হারতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে(Eastbengal)। সুপার শেষ হতেই লাল-হলুদ ফুটবলারদের লম্বা ছুটি। যতদিন না আইএসএল শুরু হওয়ার কোনও খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঠে নামছেন না।
দেশে ফিরে গেলেও বারবারই আইএসএল নিয়ে খবর নিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon)। কিন্তু কোনওরকম সদুত্তর নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের কাছে। এরই মাঝে শোনা গিয়েছিল যে কেভিন সিবিলে নাকি ছেড়ে দিতে চাইছেন ইস্টবেঙ্গল। এবার শোনাযাচ্ছে। এই মরসুমে আইএসএল না হলে, সব বিদেশিদের নাকি ইস্টবেঙ্গলই ছেড়ে দেবে। হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। এর মাঝে আইএসএল নিয়ে কোনও সিদ্ধান্ত হয় কিনা গোটা দেশই এখন সেদিকে তাকিয়ে রয়েছে।







