বৃহস্পতিবার সিএবি(CAB) পরিদর্শনে আইসিসির(ICC) পর্যবেক্ষক দল। বিশেষত সম্প্রতি বাংলাদেশ নিরাপত্তার কথা বলে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথা বলেছিল। সেই নিয়ে তরজা এখনও চলছে। এরইমাঝে আইসিসি(ICC) ও বিসিসিআইয়ের(BCCI) বিশেষ পর্যবেক্ষক দল ইডেন গার্ডেন্সে হাজির হয়েছিল। প্রস্তুতি কেমন হয়েছে সেটাই দেখার জন্য নাকি দুই দল এসেছিল। বিশেষ কিছুক্ষণ ধরেই চলছিল নানান জায়গা নিয়ে বিশেষ পর্যবেক্ষণ। বিশেষত সবকিছুই ভালো করে দেখেছে সেই প্রতিনিধি দল।
বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে খুব একটা দেরী নেই। ইডেনেও(Eden Gardens) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই দেখতেই নাকি এদিন ইডেন গার্ডেন্সে এসেছিল বিসিসিআই ও আইসিসির(ICC) দল। দক্ষিণ আফ্রিকার লিগে থাকার ফলে এই মুহূর্তে কলকাতায় নেই সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব এবং যুগ্ম সচিবের সঙ্গেই মাঠ সহ বিভিন্ন জায়গা দেখে দুই পর্যবেক্ষক দল। এদিন সিএবির সচিব বাবলু কোলের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক সারেন বোর্ডের সদস্যরা।
সকালে বোর্ডের(BCCI) পর্যবেক্ষক দলে এলেও, এদিন দুপুরে আসে আইসিসির(ICC) একটি দল। বিশেষত মার্কেটিং, ব্র্যান্ডিং এবং ব্রডকাস্টিংয়ের দলই আসে। সূত্রের খবর তারা নাকি ইডেনের(Eden Gardens) প্রস্তুতি দেখে যথেষ্ট খুশি। কোনওরকম বদলের কথাবার্তাও নাকি বলা হয়নি আইসিসির তরফে। এমনকি সিএবি যে প্রস্তুত সেই কথাও নাকি জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির এই দলকে।
শেষ মুহূর্তের জোরকদমে চলছে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি। বিশ্বকাপে একটি সেমিফাইনাল নিয়ে মোট সাতটি ম্যাচ রয়েছে এবার কলকাতার এই ঐতিহ্যশালী মাঠে। তার নিরাপত্তার দিক নিয়েও কোনওরকম খামতি রাখতে নারাজ সিএবি।
বৃহস্পতিবার সচিব এবং কোষাধ্যক্ষ লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই নিরাপত্তা নিয়ে নানান আলোচনা হয়েছিল।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ বনাম ওয়েন্ট ইন্ডিজ ম্যাচ দিয়েই ইডেনে বল গড়ানোর কথা। যদিও বাংলাদেশ খেলতে আসবে না বলেই জানিয়ে দিয়েছে। সেই জায়গায় স্কটল্যান্ডের খেলার কথাই শোনাযাচ্ছে। এখন শুধুই ইডেনের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।







