ভারতীয় ফুটবলে পরীক্ষিত বিদেশি এখন ইস্টবেঙ্গলের(Eastbengal) নাগালের বাইরে। তাই এবার স্পেন থেকে বিদেশি স্ট্রাইকার নিয়ে আসছেন খোদ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। কিন্তু কেন জানেন। কারণ ইস্টবেঙ্গল চাইলেও শেষপর্যন্ত পেরেরা দিয়াজকে পাওয়া যাচ্ছে না। ইস্টবেঙ্গলের দুই বিদেশি চলে যাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য ছিল এই পেরেরা দিয়াজ(Pereira Diaz)। তাঁকে আনার চেষ্টাটাও শুরু করেছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু শেষ মুহূর্তে মুম্বই সিটি এফসি তাঁকে না ছাড়ার সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছে।
একইসঙ্গে আরেক বিদেশি দিয়েগো মরিসিওকেও নেওয়ার চেষ্টায় ছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) থিঙ্কট্যাঙ্ক। শোনাযাচ্ছে সেখানে নাকি টাকার কারণেই পিছিয়ে আসতে হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টকে। এমনিতেই এবার কস্ট কাটিং করছে ইস্টবেঙ্গল। সেখানেই শোনাযাচ্ছে তাদের প্রস্তাব নাকি ফিরিয়েই দিয়েছেন মরিসিও। অস্কারের হাত ধরে এবার সেই স্প্যানিশ স্ট্রাইকারই আনতে চলেছে লাল-হলুদ।
হামিদ ও হিরোশি যাওয়ার পর ইস্টবেঙ্গলের(Eastbengal) বিদেশি তো লাগবেই। তাও আবার স্ট্রাইকার। সেই চেষ্টাও শুরু হয়েছে। তবে যে দুজনকে চেষ্টা করা হয়েছিল, তারা দুজনই ভেস্তে গিয়েছে। আবার নতুন করেই বিদেশি চয়ন করছে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন নতুন গোলকিপার কোচ ফেলিক্স ডিসুসা।
এবার থংবোই সিংটোর হাত ধরেই নতুন ভারতীয় গোলকিপার কোচ এসেছে ইস্টবেঙ্গলে।






