Shareকিশোরভারতীতে(Kishore Bharati Stadium) নয়, আইএসএলে যুবভারতী স্টেডিয়ামেই(Yuvabharati Stadium) খেলতে পারবে ইস্টবেঙ্গল(Eastbengal)। দেবব্রত সরকারের(Debabrata Sarkar) আবেদনে সাড়া দিয়ে ইস্টবেঙ্গলকে যুবভারতীতে বিনামূল্যে খেলার ছাড়পত্র দিয়ে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মোহনবাগানের পাশাপাশি এবার ইস্টবেঙ্গলকেও দেখা যাবে যুবভারতীর ময়দানে। মঙ্গলবারই সাফ সেই কথা ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার(Debrata Sarkar)। সেইসঙ্গে কোম্পানিকেও প্রচ্ছন্ন একটা বার্তা দিয়ে রাখলেন তিনি। কোম্পানি কিশোরভারতীতেই খেলবে। ক্লাব কর্তাদের তরফে বারবার আপত্তি করা সত্ত্বেও কার্যত জোর করেই কিশোরভারতীয় স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে চলে গিয়েছিল কোম্পানি। এটা যে ক্লাবকর্তারা মেনে নিতে পারেননি তা বেশ কয়েকদিন আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। এবার তো কোম্পানির সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সরণাপন্ন হলেন দেবব্রত সরকার। তাঁর আবেদনে সাড়াও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইসঙ্গে কোম্পানি বনাম ক্লাব দ্বন্দ্বটাও যে এবার আরও প্রকাশ্যে চলে এল তা বলার অপেক্ষা রাখে না। কোম্পানিকে তো ইঙ্গিতে একটা চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। এদিন দেবব্রত সরকার জানান, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের উদ্দেশ্যে একটা সুখবর রয়েছে। আমরা এই সঙ্কট থেকে বেড়নোর জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্কট থেকে মুক্ত করেছেন। যুবভারতী স্টেডিয়াম আমরা বিনা খরচে পেতে পারব এবং ম্যাচ করতে পারব। যারা অধীর অপেক্ষায় বসেছিলেন যে ম্যাচ দেখব, তাদের কাছে সত্যিই এটা একটা সুখবর। আমরা তাদের কাছে অনুরোধ করি দলে দলে এসে ক্লাবকে, দলকে সমর্থণ ও উজ্জীবিত করুন। পাশাপাশি আমরা কোম্পানিকেও এই অনুরোধ রেখেছি যাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, তাকে সম্মান জানিয়ে আগামীদিনে যেন যুবভারতীতেই ম্যাচ হয়। মোহনবাগানের ম্যাচ যুবভারতীতে আর ইস্টবেঙ্গলের ম্যাচ কিশোরভারতীতে, এটা যেকোনও ইস্টবেঙ্গল সমর্থক থেকে সদস্যদের কাছেই যে কতটা অপমানের তা বারবারই বুঝিয়ে এসেছেন ক্লাব কর্তারা। সেইসঙ্গে কোম্পানিকেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল কোম্পানি। শেষপর্যন্ত তাদের সিদ্ধান্ত বদল করতে কার্যত বাধ্যই করলেন ক্লাব কর্তারা।