বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy) দিয়েই মাঠে ফিরছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। আগামী ৬ জানুয়ারি হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারের ম্যাচে নামছে মুম্বই। সেখানেই শ্রেয়স শুধু ফিরছেনই নয়, শার্দূল ঠাকুরের পরিবর্তে এবার শ্রেয়স আইয়ারের কাঁধেই থাকছে মুম্বইয়ের অধিনায়কের দায়িত্বও। চোট সারিয়ে ফেরার পর এবার শ্রেয়সের(Shreyas Iyer) ব্যাট থেকে কেমন পারফরম্যান্স আসে সেটাই দেখার অপেক্ষায় এই মুহূর্তে সকলে রয়েছেন।
দশ দিন বোর্ডের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব সারার পরই কয়েকদিন আগে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফেরার সবুজ সঙ্কেত পেয়েছেন শ্রেয়স আইয়ার9Shreyas Iyer)। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ হয়নি তাঁর। একেবারে বিজয় হাজারে ট্রফিতেই খেলবেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁজড়ে বড়সড় চোট পাওয়ার পর থেকেই আর মাঠে নামতে পারেননি শ্রেয়স(Shreyas Iyer)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই কঠিন ক্যাচ নিতে গিয়ে বড়সড় চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসময়ই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই চোটই হাসপাতালে ভর্তির পর বড় আকার ধারণ করেছিল। তাঁর ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়েছিল শ্রেয়স আইয়ারকে।
দেশের ফেরার পর থেকেই শুরু হয়েছিল রিহ্যাব। বিশেষ করে শেষ দশটা দিন ছিল তাঁর ফিটনেসের সবচেয়ে বড় পরীক্ষা। ম্যাচ সিমুলেশন টেস্ট পাশ করার পরই খেলার মাঠে ফেরার ছাড়পত্র পেয়ে যান ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবার বিজয় হাজারে ট্রফিতে নামবেন তিনি।
চোট পেয়ে চিটকে গিয়েছেন আবার শার্দূল ঠাকুর। বিজয় হাজারেতে একেবারে অধিনায়কের দায়িত্ব নিয়েই মুম্বই শিবিরে ফিরছেন শ্রেয়স আইয়ার। মুম্বই ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “শার্দূল ঠাকুরের পরিবর্তে দলের অধিনায়ক হিসাবে মাঠে নামবেন শ্রেয়স আইয়ার। চোট পেয়ে ছিটকে গিয়েছেল শার্দূল। এই মরসুমে তাঁর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে”।
ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম প্রধান ভরসা শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। যদিও সামনের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সামনের নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও জায়গা পাননি তিনি। এবার বিজয় হাজারে-তে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







