বাংলাদেশে(Bangldesh) চূড়ান্ত বিশৃঙ্খলা। রক্ষা পেলনা রবীন্দ্রনাথে(Ravindranath Tagore) ছবি থেকে বই। এক লহমায় ঐতিহ্যের ছায়ানট(Chayanat) যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কট্টরপন্থীদের(Extremist) তাণ্ডবে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ(Bangladesh)। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ। তারই বলি এবার ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুরের(Ravindranath Tagore) ছবি থেকে বই পুড়িয়ে দেয় কট্টরপন্থীরা। সেইসঙ্গেই ভাঙচুর চালানো হয় ছায়ানটে। অসংখ্য বাদ্যযন্ত্র সহ নানান জিনিসও ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে(Bangladesh) শুরু হয়েছে কট্টরপন্থীদের তাণ্ডব। ভারত-বিদ্বেষের পালে হাওয়া দিতে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে(Chayanat) রাতভর চলল ধ্বংসযজ্ঞ। বাংলাদেশের(Bangladesh) একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে ছায়ানটে হাংলা চালায় বিক্ষোভকারীরা। শুধুমাত্র ভাঙচুর করেই থেমে থাকেনি তারা। এররপর সেখানে অগ্নি সংযোগও করা হয়।
শুধুমাত্র তাই নয় বাংলাদেশের(Bangladesh) দুই বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের অফিসেও চালানো হয়েছে ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। এক যুবককে পিটিয়ে তারপর গাছে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। কার্যত গোটা বাংলাদেশ জুড়ে সব জায়গাতেই এখন শুধুই বিশৃঙ্খলার ছবি। কট্টরপন্থীদের তাণ্ডবে গোটা দেশটাই যেন পরিণত হতে চলেছে এক ধ্বংসস্তূপে।
ছায়ানটে পুড়িয়ে দেওয়া হয় রবি ঠাকুরের বই এবং ছবি। ছেঁড়া হয় লালন ফকিরের ছবিও। শুধু তাই নয়, বহু বাদ্যযন্ত্রও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ছায়ানটের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।







