ইতিহাসের স্বাক্ষী থাকল ওয়াংখেড়ে স্টেডিয়াম। ফুটবলের গ্রেটেস্ট অল অল টাইম যখন দেখা করলেন ক্রিকেটের গ্রেটেস্ট অব অলটাইমের সঙ্গে। আর সেই ছবিটাই সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় সেভ করে রাখলেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার(Sachin Tendulkar)। সোশ্যাল মিডিয়াতে সচিন(Sachin Tendulkar) লিখলেন দশে দশ। আর সেই ছবি দেখে আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। ক্রিকেট এবং ফুটবলের এই মলনের সময়টা যত্ন করেই তুলে রাখলেন নিজের টাইম লাইনে।
কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতীতে ধুন্ধুমার হয়েছিল। হেভিওয়েট থেকে মন্ত্রী, সেলিব্রিটিদের ভিড়ে যুবভারতীর গ্যালারীতে থাকা দর্শকরা মেসিকে দেখতেই পাননি। সেই ক্ষোভেই ভাঙচুর হয়েছিল স্টেডিয়াম। কিন্তু বাকি তিন ভেন্যুতে? হায়দরাবাদ সুপার হিট। আর মুম্বই তো এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছে। সেখানেই তো দুই গোটের সাক্ষাত হয়েছে এক মঞ্চে। সেখানেই সচিন যেমন তাঁর জার্সি তুলে দিয়েছেন মেসিকে। তেমনই মেসি তুলে দিয়েছেন বিশ্বকাপের বল।
মেসি(Lionel Messi) তখন মাঠে। নাম ঘোষণা হল সচিনের(Sachin Tendulkar)। গোটা ওয়াংখেড়়ে স্টেডিয়ামে তখন সচিন সচিন চিৎকার। কিছুক্ষণ পরই ফের মেসি মেসি উল্লাস। এরপরই মেসির হাতে নিজের বিশ্বকাপ জয়ের জার্সি তুলে দিলেন সচিন তেন্ডুলকর। লিওনেল মেসিও সেই জার্সি দেখে আপ্লুত। আর সেই ঘটনার স্বাক্ষী হয়ে আপ্লুত খোদ সচিন নিজেই। সোশ্যাল মিডিয়াতেই নিজের আবেগের বহিঃপ্রকাশ করলেন সচিন।
সেখানেই সচিন লিখলেন, “বলতেই হচ্ছে আজকের দিনটা ১০/১০ লিও মেসি”।
সচিন তেন্ডুলকর এমন ঘটনায় সত্যিই আপ্লুত। একইসঙ্গে মেসির থেকে পেয়েছেন ২০২২ বিশ্বকাপের বল। সেটাও যে যত্ন করে নিজের ট্রফি ক্যাবিনেটেই তুলে রেখেছেন সচিন তা বলার অপেক্ষা রাখে না।







