আইএসএল(ISL) কী হবে। হলে কবে থেকে শুরু হবে। এই নিয়েই এখনও যেন সমাধান বেড়িয়ও বেড়োচ্ছে না। জামশেদপুর এফসি(Jamshedpur Fc) বাদে এখনও পর্যন্ত কোনও ক্লাবই খেলার ব্যপারে তাদের নিজেদের মত পেশ করেনি। কারণ তাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এবারের এএফসিতে-তে(AFC) তারা স্লট পাবে কিনা। আর সেটাই ফেডারেশনকে তাদের জানাতে হবে। ইতিমধ্যেই ক্লাবগুলো(ISL Clubs) ফের একবার মঙ্গলবার নিজেদের মধ্য়ে বৈঠকে বসতে চলেছে। সেখানেই আবার খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
কারণ এখন আইএসএল(ISL) শুরু সেখানে তারা ২৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে না। আর সেটাই ক্লাবগুলোকে চিন্তায় ফেলেছে। একেতো নিজেদের টাকা খরচ করতে হবে। সেইসঙ্গে যদি এএফসি স্লট না পাওয়া যায় সেক্ষেত্রে পুরোটাই তাদের লোকসান হিসাবে দেখা হচ্ছে। সেই কারণেই আপাতত ফেডারেশনের দিকে তাকিয়ে রয়েছে।
কারণ সেখানেই এএফসিকে এবারের বিষয়ের কথা বলে খানিকটা ছাড় দেওয়ারই আবেদন করা হবে। সেখানে গ্রীন সিগন্যাল পেয়ে গেলেই আইএসএল শুরু হতে কোনও সমস্যা নেই। একইসঙ্গে এবার আবার এবারের আইএসএলের কমার্শিয়াল রাইটস কারা পাবে তা নিয়েও ক্লাবগুলো জানতে চাইছে। সেইসঙ্গে নজর রয়েছে বাজেটের দিকে।
মঙ্গলবার ক্লাবগুলো আবার নিজেদের মধ্যে সেইসব নিয়েই একটা বৈঠকে বসতে চলেছে। মনে করা হচ্ছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ক্লাবগুলো নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।







