মোলিনা জামানায় ব্রাত্য দিমিত্রি পেত্রাতস(Dimitri Petratos) এখন লোবেরার আক্রমণের প্রধান অস্ত্র। অন্তত বৃহস্পতিবারের প্রস্তুতির ছবি দেখে তেমনটাই তো মনে হচ্ছে। এদিন হঠাৎই দলের ফর্মেশন বদলে দিয়েছিলেন লোবেরা(Sergio Lobera)। সেখানেই দেখা গেল তাঁর আক্রমণের প্রধান কাণ্ডারী হঠাৎ করে দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos)। তাঁকে রেখেই বেশ কিছু ফুটবলারের পজিশনও বদলে দিলেন সের্জিও লোবেরা। এছাড়া বেশ কিছু নতুন ছকেও খেললেন তিনি।
হোসে মোলিনার(Jose Molina) সময় প্রথম একাদশে দিমিত্রি পেত্রাতোসের থাকাটাই ছিল কার্যত অসম্ভব। তাঁর সঙ্গে ঝামেলার কথাও ড্রেসিংরুমের বাইরে চলে এসেছিল। এরপর অবশ্য সুপার কাপ শেষে মোলিনার সঙ্গেই সম্পর্ক ভেঙে দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। সেই জায়গায় এখন কোচ সের্জিও লোবেরা। আর সেই লোবেরা আসার পরই যেন নিজের জায়গা ফের ফিরে পেয়েছেন দিমিত্রি পেত্রাতোস।
লোবেরা জামানায় ফের মোহনবাগানের প্রধান অস্ত্র হয়ে উঠতে চলেছেন তিনি। এদিন সেই কারণে তাঁকে নিয়েই বেশিক্ষণ সময় দিলেন সের্জিও লোবেরা। একইসঙ্গে দিমিত্রির সঙ্গে দীর্ঘক্ষণ নানান আলোচনাও করতে দেখা গেল এই সের্জিও লোবেরাকে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







