লিওনেল মেসি(lionel Messi) মানেই রেকর্ড। তিনি মাঠে নামলে যেমন রেকর্ড গড়েন, তেমন মাঠের বাইরেও মেসির(lionel Messi) রেকর্ড বুক ভরেই চলে। সর্বোচ্চ ব্যালন ডিঅঁর পাওয়া মেসির মেসির মুকুটে এবার উঠতে চলেছে আরও একটা পালক। মেজর লিগ সকারের(MLS) প্রথম ফুটবলার হিসাবে পরপর দুবার এমভিপি(MVP) পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি। এর আগে প্রেকি দুবার এই পুরস্কার পেলেও, পরপর দুবার সেই অ্যাওয়ার্ড জিততে পারেননি তিনি। সেখানেও যেন নতুন ইতিহাস তৈরি করলেন এলএম টেন।
মেজর লিগ সকারে(MLS) ইন্টার মায়ামিতে খেলেন লিওনেল মেসি(Lionel Messi)। মার্কিন মুলুকেও তাঁর পায়ের জাদু অপ্রতিরোধ্য। কোচ জেভিয়ার মাসচেরানোর কোচিংয়ে এই মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। যেমন গোল করেছেন তেমন গোল করিয়েওছেন। সেখানেই ফের একবার সর্বোচ্চ ভোট পেয়ে এমএলএস এমভিপি পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি।
আগামী ১৩ ডিসেম্বরই ভারতে আসছেন মেসি। প্রথম দিনই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে থাকবেন এলএমটেন। তার আগে মেসির মুকুটে এই নয়া পালক যে তাঁর ভক্তদের উত্তেজনার পারদ এখন থেকেই চড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মরসুসেও ইন্টার মায়ামির হয়ে একের এক সাফল্য পেয়েছেন মেসি। এই মুহূর্তে সর্বোচ্চ গোল দাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ২৯টি গোল যেমন তিনি নিজে করেছেন, তেমনই আবার ১৯টি গোলের নেপথ্য নায়কও লিওনেল মেসি।
তাঁর সঙ্গে সেরার এই লড়াইয়ে ছিলেন অ্যান্ডার্স ড্রেয়ার, ডেনিস বওয়াঙ্গা, স্যাম সারিজরা। সেখানেই সকলকে বহু যোজন পিছনে ফেলে ৭০ শতাংশ ভোট পেয়ে ফের একবার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।







