অবশেষে আইএসএল( খেলার ব্যপারে সম্মতি জানিয়ে ওড়িশা এফসি(Odisha Fc)। একইসঙ্গে বাকি ক্লাব গুলোও ফেডারেশনের(AIFF) সময়সীমার মধ্যে নিজেদের সম্মতি জানিয়ে দিয়েছে। অর্থাৎ ১৪ দলকে নিয়েই আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল(ISL)। ওড়িশার এফসির(Odisha Fc) খানিকটা সংশয় নিয়েই হঠাৎই একটা উদ্বেগ দেখা দিয়েছিল। সেখানেই শেষপর্যন্ত এবার ওড়িশা এএফসি নিজের সম্মতি জানাতেই কার্যত সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে।
একইসঙ্গে প্রতিটা ক্লাব তাগের হোম ভেন্যুও মোটামুটি পাকা করে ফেলেছে। যদিও ইন্টার কাশি(Inter Kashi) সহ কয়েকটি ক্লাব আরও দু-একদিন সময় চেয়ে নেওয়ায় ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে এই সপ্তাহের মধ্যেই ফেডারেশন আইএসএলের(ISL) সূচি যে ঘোষণা করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই সরকারীভাবে ফেডারেশনের ঘোষণা করার অপেক্ষায় রয়েছেন সকলে।
কলকাতাতেই যুবভারতী হতে চলেছে মোহনবাগান(Mohunbagan) ও ইস্টবেঙ্গলের(Eastbengal) হোম গ্রাউন্ড। সেইসঙ্গে মহমেডানের হোম গ্রাউন্ড হতে চলেছে এবার কিশোরভারতী। অন্যদিকে ইন্টারকাশিও খেলতে বাংলাতেই তাদের হোমগ্রাউন্ড বাছছে। শোনাযাচ্ছে বারাসত এবং কল্যাণী স্টেডিয়ামই হতে চলেছে তাদের হোম গ্রাউন্ড।
যদিও এখনও পর্যন্ত তারা চূড়ান্ত করেনি। বরং ফেডারেশনের থেকে আরও দুটো দিন সময় চেয়ে নিয়েছে। অর্থাৎ বুধবারই ফেডারেশনের কাছে নিজেদের হোম গ্রাউন্ড নিশ্চিত করে দেবে ইন্টারকাশি।







