এখনও চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁরই পরিবর্ত হিসাবে হিসাবে এবার রিয়ান পরাগকে(Riyan Parag) তৈরি রাখার বার্তা দেওয়া হল বিসিসিআইয়ের তরফে। এই মুহূর্তে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে(COE) রয়েছেন রিয়ান পরাগ। তাঁকেই ব্যাকআপ হিসাবে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই(BCCI)। সেই কারণেই সেন্টার অব এক্সিলেন্সে তাঁর আপডেট জানতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। একান্তই যদি সুন্দর(Washington Sundar) খেলতে না পারেন, সেই জায়গায় ব্যাকআপ হিসাবে এই তরুণ ক্রিকেটারকেই হয়ত দেখা যাবে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই চলাকালীনই চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন এই তারকা অল রাউন্ডার। প্রথমে মনে করা হচ্ছিল যে তিনু হয়ত শেষ তিনটি টি টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখনও পর্যন্ত সেই সম্ভাবনা নেই বললেই চলে। সময়ের থেকে বেশ খানিকটা দেরীতেই সুস্থ হচ্ছেন ওয়াশিংটন সুন্দর।
হাতে সময়ই ক্রমশ কমে আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। তার আগে ওয়াশিংটন সুন্দর সেরে উঠতে পারবে না বলেই মনে করছেন সকলে। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত অসমের রিয়ান পরাগকে তৈরি রাখতে চাইছে বোর্ড। ব্যাকআপ হিসাবেই তাঁকে রাখতে চাইছে।
যদিও এই মুহূর্তের কাঁধের চোটের জন্য বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে রয়েছেন রিয়ান পরাগ। তবে শোনাযাচ্ছে চোট সারিয়ে নাকি ইতিমধ্যে নেটে ব্যাটিং এবং বোলিংও শুরু করে দিয়েছেন পরাগ। এমনকি তাঁর কাঁধের যন্ত্রনাও এখন আর নেই। রঞ্জি ট্রফির প্রথম পর্ব চলার সময়ই চোট পেয়েছিলেন রিয়ান পরাগ। প্রথমে মনে করা হয়েছিল তাঁর অস্ত্রোপচার হতে পারে। যদিও এখন সেই সম্ভাবনা নেই।
সেই কারণে সবদিক বিচার করে রিয়ান পরাগকেই ওয়াশিংটন সুন্দরের ব্যাকআপ হিসাবে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই।






