কথা থাকলেও শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে পারছেন না তিলক বর্মা। অর্থাত্ নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেলেন শ্রেয়স আইয়ার। আর তিলক বর্মার না খেলার কথাটাই কিন্তু ফের একটা নতুন জল্পনাও তৈরি করে দিল। তিনি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন। সেখানে তিলক বর্মাকে দেখা যাবে তো।
বিজয় হাজারে ট্রফি খেলার সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিলক বর্মা। সেই সময় থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এরপর অবশ্য সফলভাবেই তিলক বর্মার অস্ত্রোপচার হয়েছিল। শোনা গিয়েছিল প্রথম দিকের কয়েকটা ম্যাচ খেলতে না পারলেও, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পরের দিকে খেলতে পারেন তিলক বর্মা। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
এই মুহূর্তে রিহ্যাব সারছেন বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে তিলক বর্মা। সেখানে তাঁর ফিজিক্যাল ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে। কিন্তু ব্যাট হাতে মাঠে নামেননি। শোনাযাচ্ছে ঝুঁকি এড়াতেই নাকি তাঁকে এই সিরিজে খেলানো হচ্ছে। একেবারে ৩ ফেব্রুয়ারি ভারতীয় শিবিরে যোগ দেবেন তিলক বর্মা। এরপর প্রস্তুতি ম্যাচে নাকি খেলবেন তিনি।
কিন্তু শেষ দুটো টি টোয়েন্টি থেকে ছিটকে যাওয়া নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশেষ করে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন তো? এই জল্পনাই এখন তুঙ্গে পৌঁছেছে। যদিও টিম ম্যানেজমেন্ট অবশ্য তিলক বর্মাকে নিয়ে যথেষ্ট আশাবাদী।







