ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন কেভিন সিবিলে(Kevin Sibille)। কিন্তু কীভাবে এটা সম্ভব হল। শোনাযাচ্ছে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) সঙ্গে কথা বলার পরই নাকি নিজের মত বদলেছেন কেভিন সিবিলে(Kevin Sibille)। আগামী ৬ জানুয়ারিই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিচ্ছেন কেভিন। ইস্টবেঙ্গলের অনির্দিষ্টকালের জন্য প্রস্তুতি বন্ধের পর থেকেই যেন হতাশ হতে শুরু করেছিলেন কেভিন। বিশেষ করে যদি এই মরসুমে খেলা না হয়, সেই প্রভাব তাদের পরবর্তী মরসুমে অন্য ক্লাব পেতে হতেই পারে। আর সেইসঙ্গে স্পেন সহ বেশ কিছু জায়গার দল থেকেও তাঁর কাছে প্রস্তাব আসতে শুরু করেছিল।
এমনকি তাঁর এজেন্টও নাকি কয়েকটি জায়গায় কথা বলছিলেন। এমন পরিস্থিতিতেই তাঁর ইস্টবেঙ্গল ছাড়ার ভাবনটা সকলের সামনে এসে পড়ে। এরপরই মাঠে নেমে পড়েন কোচ অস্কার ব্রুজোঁ। কার্যত কেভিনকে(Kevin Sibille) আটকানোর সমস্ত দায়িত্বটাই ছিল তাঁর কাঁধের ওপর। সেখানেই কেভিনের সঙ্গে বারবার আলোচনা করে সমস্তটা ভালোভাবে বুঝিয়েই শেষপর্যন্ত কেভিনকে এই মরসুমের মতো ইস্টবেঙ্গলে থাকার ব্যপারে রাজি করাতে পেরেছেন।







