বর্ষশেষে সলমন খানের(Salman Khan) সঙ্গে খোশ মেজাজে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ৬০ বঠরে পা দিলেন বলিউডের দাবাং হিরো। তারই জন্মদিনের পার্টিতে সপরিবারে উপস্থিত ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এমএস ধোনি(MS Dhoni)। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই কার্যত ভাইরাল। পানভিলে সলমনের ফার্মহাউসের পার্টিতেই আমন্ত্রিত ছিলেন এমএস ধোনি। সেখানেই সালমান খানের(Salman Khan) সঙ্গে জন্মদিনের পার্টিতে স্ত্রী ও মেয়েকে নিয়েই সেলিব্রেশনে মাতলেন এমএস ধোনি। আপাতত তিনি ক্রিকেটের বাইরে রয়েছেন। আইপিএল দিয়েই ফের একবার ব্যাট হাতে দেখা যাবে ধোনিকে।
পানভিলে নিজের ফার্ম হাউজে জন্মদিনের সেলিব্রেশনে মেতছিলেন সলমন খান(Salman Khan)। সেখানেই অবশ্য বলিউডের তাবড় তাবড় তারকাদের আমন্ত্রন করেছিলেন তিনি। সেই তালিকাতেই ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা আইকন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। সেখানে সলমন খানের সঙ্গে দাঁড়িয়ে তাঁকে পোজ দিতেও দেখা গিয়েছে। ধোনি ভক্তরা এই দেখেই আপ্লুত।
দেশের জার্সি থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র আইপিএলেই(IPL) খেলছেন এমএস ধোনি(MS Dhoni)। তাঁর অবসরের জল্পনা চললেও, আসন্ন আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে চলেছেন এমএল ধোনি। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে খেলবেন তিনি। গতবার রুতুরাজের চোটের কারণে, সিএসকের দায়িত্ব সামলেছিলেন এমএস ধোনিই। এবার অবশ্য রুতুরাজের নেতৃত্বেই দেখা যাবে এই কিংবদন্তীকে।
যদিও ইতিমধ্যেই ধোনির আইপিএলে শেষ মরসুম নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন যে এটাই হয়ত ধোনির আইপিএলেও শেষ মরসুম। যদিও ধোনি এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলেননি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।







