যুবভারতী কান্ডের ৩৭ দিন পর জামিনে মুক্তি পেলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত(Satadru Dutta)। শোনাযাচ্ছে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে নাকি ছাড়া পেয়েছেন তিনি। তবে সেইসঙ্গে একাধিক শর্ত সাপেক্ষেই ছাড় পেলেন ভারতে লিওনেল মেসি ট্যুরের প্রধান আয়োজক শতদ্রু দত্ত(Satadru Dutta)। জামিনে তিনি ছাড়া পেলেও এই মুহূর্তে কলকাতার বাইরে যেকে পারবেন না তিনি। একইসঙ্গে তাঁর সমস্তরকম নথিও জমা রাখতে হবে।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় মেসি(Lionel Messi) ট্যুরের সময়ই যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। লিওনেল মেসিকে মাঠে দেখতে না পেয়ে গ্যালারী থেকেই সমর্থকরা তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। বহু টাকার টিকিট কেটেও, মাঠে অত্যাধিক ভিড় থাকার ফলে তারা সকলেই কার্যত মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন। এই পরিস্থিতিতেই যুবভারতী পরিণত হয়েছিল রণক্ষেত্রে।
এরপরই এই ট্যুরের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে(Satadru Dutta) বিমান বন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ছাড়াই চলেছিল মেসির বাকি সফরটা। প্রথমে পুলিশ কাস্টডি এবং তারপর জেল হেফাজত হয়েছিল শতদ্রু দত্তের। পরপর কয়েকটি প্রচেষ্টায় ব্যর্থ হলেও, শেষপর্যন্ত সপ্তাহের শুরুতেই জামিনে মুক্ত হলেন শতদ্রু দত্ত।
যদিও অনেক শর্তসাপেক্ষেই এবার মুক্তি পেয়েছেন শতদ্রু দত্ত। এই পরিস্থিতিতে অবশ্য শহর ছাড়তে পারবেন না তিনি।






