সামনেই বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগেই দলীয় কর্মীদের বেঁধে দিলেন আসন সংখ্যা। আবারও অমিত শাহের(Amit Shah) মুখে ২০০ আসনের লক্ষ্যের কথা। এদিন কলকাতা জোনের বৈঠকে বসেছিলেন অমিত শাহ(Amit Shah)। সায়েন্স সিটির অডিটোরিয়ামে ছিল সেই বৈঠক। সেখানেই তিনি ফের একবার বেঁধে দিলেন আসন্ন নির্বাচনের আসন সংখ্যা। সেইসঙ্গে সমস্ত স্তরের দলীয় কর্মীদেরকেও উদ্বুদ্ধ করতে হবে বলেই জানিয়ে দিয়েছেন অমিত শাহ।
একইসঙ্গে শোনাযাচ্ছে ভবানীপুর কেন্দ্রেও নাকি বাড়তি নজর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। অমিত শাহের মুখে(Amit Shah) গতবারের আসন সংখ্যারই উদাহরন। তিনি নাকি বলেছেন যে যদি বিজেপি(BJP) একসময় তিন থেকে ৭৭ আসনে উঠে আসতে পারে। তবে ৭৭ থেকে ২০০-তে পৌঁছনোটাও তাদের কাছে একেবারেই অসম্ভব নয়। নির্বাচনের আগে যে এখন থেকেই বিজেপি(BJP) কোমড় বেঁধে নেমে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
অমিত শাহ সেই বৈঠকে জানিয়েছেন, “আমরা যদি ৩ আসন থেকে ৭৭ আসনে পৌঁছতে পারি, তাহলে ৭৭ থেকে ২০০ আসনে পৌঁছনো অসম্ভব কেন হবে?”
এদিন কর্মী সম্মেলনে মহানগরের চারটি সাংগঠনিক জেলা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর এবং কলকাতা উত্তর শহরতলীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সেখানেই তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এই চারটি জেলা মিলিয়ে রয়েছে মোট ২৮টি বিধানসভা কেন্দ্র। সেখান থেকে অন্তত ২০টি আসনে জেতারই লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ।
তিন দিনের সফরে রাজ্য বিজেপি কর্মীদের নির্বাচন নিয়ে নানান বার্তা দিয়েছেন অমিত শাহ। নির্বাচনের লড়াইয়ে বিজেপি যে কোমড় বেঁধে নেমে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।







