নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগেও ঘরোয়া ক্রিকেটে খেলবেন শুভমন গিল(Shubman Gill), কেএল রাহুল(KL Rahul) সহ রবীন্দ্র জাদেজা। আগামী ১১ জানুয়ারি বিজয় হাজারে ট্রফর রাউন্ড অব সিক্সে নামব পঞ্জাব। কঠিন গ্রুপে পড়েছে তারা। সেখানেই এবার খেলবেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল। শোনাযাচ্ছে ৩ ও ৬ ডিসেম্বর তাদের নাকি দেখা যাবে বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy)।
কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা হয়েছিল। সেখানেই সুযোগ হয়নি ভারতের ওডিআই দলের অধিনায়কের। তা নিয়ে বিস্তর সমালোচনা থেকে বিতর্কও হয়েছিল। এমন পরিস্থিতিতেই ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল(Shubman Gill)। যদিও বিজয় হাজারেতেও সেভাবে শুরুটা করতে পারেননি তিনি। তবে এখনই হাল ছাড়ছেন না গিল। এবার বিজয় হাজারের রাউন্ড অব সিক্সে নামার আগেও বিজয় হাজারেতে খেলতে চাইছেন তিনি।
শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১১ ডিসেম্বর ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। তার আগে এই বিজয় হাজারের মঞ্চটাকেই এই তিন ক্রিকেটার প্রস্তুতি মঞ্চ হিসাবে দেখছেন। শুভমন গিল থেকে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল একপ্রকার নিজেদের খেলার কথা জানিয়ে দিয়েছেন।
শুধু তারা তিনজনই নন, ম্যাচ খেলবেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলিও। রাউন্ড এব সিক্সে কী হয় সেটাই দেখার।







