বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) খেলবেন না রোহিত শর্মা(Rohit Sharma)! আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম শ্রেনীর ওডিআই প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy)। সেখানেই প্রথমে শোনা গিয়েছিল রোহিত শর্মাকে(Rohit Sharma) নাকি মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে। কিন্তু মুম্বই বিজয় হাজারের স্কোয়াড ঘোষণার পরই সকলে চমকে গিয়েছে। কারণ সেই স্কোয়াডে নেই রোহিত শর্মা(Rohit Sharma)। তবে কী তিনি সত্যিই খেলবেন না। নাকি রোহিতের না খেলার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ চলাকালীনই রোহিত শর্মার(Rohit Sharma) বিজয় হাজারে ট্রফি খেলার কথা শোনা গিয়েছিল। এমনকি বিরাট কোহলিরও খেলার কথা জানা গিয়েছিল। সেই থেকেই সকলে ভাবতে শুরু করেছিল যে এবার হয়ত ফের ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই দুজন। শুধুমাত্র রোহিত শর্মা নন, মুম্বইয়ের হয়ে যশস্বী, শিবম দূবে এবং সূর্যকুমারদেরও(Suryakumar Yadav) নাকি খেলার কথা ছিল। যদিও শেষপর্যন্ত আর তা হয়নি। এদের কাউকেই মুম্বই স্কোয়াডে রাখা হয়নি।
বোর্ডের এখন নতুন নিয়ম যদি চোট না থাকে এবং সেই সময় দেশের হয়ে খেলা না থাকে তবে ঘরোয়া ক্রিকেটে নামতে হবে সব ক্রিকেটারদেরই। সেই মতো এই মুহূর্তে রোহিত শর্মাদের সামনে এই মাসে কোনও ওডিআই সিরিজ আর নেই। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারি ওডিআই সিরিজে নামবে ভারত। এখন রোহিত শর্মা সেই সিরিজের কথা ভেবে বিজয় হাজারেতে না নামার সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে সেভাবে কিছুই জানা যায়নি।
একইরকমভাবে যশস্বী জয়সওয়াল পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও, সুস্থ হলেই বিজয় হাজারেতে ফিরবেন তারা। আবার রোহিতরাও খেলতে পারেন। কিউইদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ফিরতে পারেন তারাও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







