বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচ থেকেই বিধ্বংসী মেজাজে রোহিত শর্মা(Rohit Sharma)। রাজস্থানে ফের একবার দেখা মিলল দ্য হিটম্যান শো। নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। লিস্ট-এ ক্রিকেটে নেমেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত শর্মা। সিকিমের বিরুদ্ধে মাত্র ৬২ বলে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি। সেখানেই রোহিতের(Rohit Sharma) ব্যাট থেকে এল একের পর এক বড় শট। সেইসঙ্গে গোটা গ্যালারীও এদিন ছিল শুধুই রোহিত ময়।
দীর্ঘদিন পর ফের ভারতের লিস্ট-এ ক্রিকেটের মঞ্চে নামছে রোহিত শর্মা(Rohit Sharma)। শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। রোহিত মাঠে নামতেই গ্যালারীতে শুরু রোহিত রোহিত চিৎকার। রোহিতকে দেখতে এদিন মাঠে উপস্থিত ছিল প্রায় ১২ হাজার সমর্থক। শুরু থেকেই ছিল রোহিতকে ব্যাট হাতে দেখার ইচ্ছা। যদিও প্রথমে বোলিংই পেয়েছিল মুম্বই।
এরপর রোহিত শর্মা ব্যাট হাতে মাঠে নামতেই ফের একবার গ্যালারীতে শুরু উচ্ছ্বাস। সেখানে ভক্তদের একেবারের জন্যও হতাশ করেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শুরুটাই করেন একটা অসাধারণ পুল শট দিয়ে। এরপর একের পর এক বল শুধুই গ্যালরীরের বাইরে ফেলতে থাকেন হিটম্যান শো।
মাত্র ৬২ বলেই কেরিয়ারের অন্যতম দ্রুত সেঞ্চুরিটা সেরে ফেলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর ইনিংসটা সাজানো আটটা ছয় এবং ৯টি চার দিয়ে। সেইসঙ্গে আবার রোহিতকে পুরনো ফর্মে দেখে সকলেই আপ্লুত। রোহিত শর্মার এই পারফরম্যান্স ভেঙে দিল তাঁর পুরনো রেকর্ডও।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই রোহিতই এবার লিস্ট-এ ক্রিকেটে করলেন ৬২ বলে সেঞ্চুরি। রোহিতের পারফরম্যান্স নিয়ে এখন হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে।







