কুয়াশার জন্য ম্যাচ বাতিল। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে বিসিসিআই তা দেবে না। লখনউ ক্রিকেট সংস্থাকেই সেই টাকা দিতে হবে। সাফ জানিয়ে দিল এবার ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ না হওয়ার পর থেকেই সমর্থকরা টিকিটের মূল্য ফেরত নেওয়ার কথা বলতে শুরু করেছিল। এবার সেটারই জবাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই নয়, সংশ্লিষ্ট রাজ্য সংস্থাই নাকি টাকা ফেরত দিতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বুধবার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নেমেছিল ভারতীয় দল। কিন্তু লখনউয়ের কুয়াশায় বারবার চেষ্টা করা সত্ত্বেও শেষপর্যন্ত ম্যাচ করা আর সম্ভব হয়নি। চারবার ম্যাচ কমিশনার এবং ম্যাচ আম্পায়াররা মাঠে নামেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। কিন্তু ঘন কুয়াশার কারণে শেষপর্যন্ত আর ম্যাচ শুরু করার কোনওরকম ব্যবস্থাই করতে পারেননি তারা।
শেষপর্যন্ত ম্যাচ করা সম্ভব হয়নি। এরপর থেকেই সমর্থকরা সেখানে টিকিট রিফান্ডের দাবী জানাতে থাকে। সেখানেই বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। স্পষ্ট করে দিয়েছে যে বোর্ড শুধুমাত্র ম্যাচ আয়োজনের স্বত্ত্বই দিয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত দায়িত্ব যে রাজ্য সংস্থার তাই বুঝিয়ে দিল বোর্ড।







