বড়সড় শাস্তি পেল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। আগামী দুই মরসুমের জন্য এএফসির(AFC) ক্লাব প্রতিযোগিতার সমস্তরকম মঞ্চ থেকে নির্বাসিত হল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। বুধবার এএফসির(AFC) শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ২০২৭-২৮ এবং ২৮-২৯ মরসুমে এএফসির কোনওরকম প্রতিযোগিতায় আর অংশগ্রহন করতে পারবে না। যদি তারা যোগ্যতা অর্জনও করে, তবুও নামতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড।
গত মরসুমে সিরিয়ায় ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগানের(MBSG)। কিন্তু সেই সময় সিরিয়া-ইজরায়েলের সমস্যার জেরে নিজেদের সফর বাতিল করেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। তাতে সেই মরসুমে তারা বাকি ম্যাচে খেলতে পারেনি শাস্তি হিসাবে। এবার মোহনবাগানের ইরানে এএফসির ম্যাচে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচও খেলতে যায়নি মোহনবাগান সুপারজায়ান্ট।
তবে এবার সমস্যা ছিল মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফুটবলারদের। কারণ ইরানে গেলে তাদের দেশে ফেরার ক্ষেত্রে সমস্যা বাড়ত। সেই জন্যই শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলানো হয়েছিল। এটাই এএফসি একেবারেই ভালো চোখে দেখেনি।
বুধবার শৃঙ্খলারক্ষা কমিটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল। আগামী দুই মরসুম তারা যদি যোগ্যতা অর্জনও করে, তবুও এএফসির কোনও প্রতিযোগিতা খেলতে পারবে না মোহনবাগান সুপারজায়ান্ট। একইসঙ্গে বিরাট অঙ্কের জরিমানাও করেছে এএফসি।







