মঙ্গলবার মধ্য রাতেই শহরে পা রাখছেন মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) নতুন কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera)। তবে বুধবার নয়, কামিন্স(Jason Cummins), ম্যাকলরেনদের(Jamie Maclaren) নিয়ে বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়বেন সবুজ-মেরুনের নতুন কোচ। মোলিনার(Jose Molina) পর এবার মোহনবাগানে সের্জিও লোবেরা(Sergio Lobera) যুগ শুরু হতে চলেছে। তাঁর হাত ধরে মোহনবাগান ফের ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। লোবেরার দিকেই কিন্তু এই মুহূর্তে গোটা মোহন জনতা তাকিয়ে রয়েছে।
সুপার কাপের ব্যর্থতার পরই হোসে মোলিনাকে সরিয়ে দিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। তাঁর পরিবর্তে ওড়িশা এফসি থেকে সের্জিও লোবেরাকে(Sergio Lobera) দলে তুলে নিয়েছেন তারা। লোবেরার সঙ্গে নতুন সহকারী কোচও আসছেন। লোবেরার তত্ত্ববধানেই এবার এক নতুন যাত্রা শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। সেইসঙ্গে বেশ কিছু নতুন ফুটবলারকে নতুন পজিশনের জন্য দলে নেওয়ার কথাও জানিয়েছেন লেবেরা। সেই মতো নাকি প্রস্তুতিও চালাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড।
মোহনবাগান সুপারজায়ান্ট অবশ্য এখন থেকে প্রস্তুতি শুরুও করে দিয়েছে। তবে সেটা ছিল বাস্তব রায়ের তত্ত্ববধানে। এবার সের্জিও লোবেরার তত্ত্বাবধানে নামবে টিম মোহনবাগান সুপারজায়ান্ট। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
আইএসএল কবে থেকে হবে তা অবশ্য এখনও নিশ্চিত নয় কেউই। কিন্তু মোহনবাগান তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।







