দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে হঠাৎই ভারতীয় দলের অতিথি বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং(Yuvraj Singh)। নিউ চন্ডীগড়ের স্টেডিয়ামে এদিন উদ্বোধন হল যুবরাজ সিংয়ের(Yuvraj Singh) নামে স্ট্যান্ড। সেই অনুষ্ঠানে যো দেওয়ার পরই ভারতীয় দলের সঙ্গে একেবারে হাডলে নেমে পড়লেন যুবি। আর তাঁকে পেয়ে উচ্ছ্বসিত দলের প্রত্যেক তারাকারাও।
যুবরাজের ছাত্র শুভমন গিল(Shubman Gill) ও অভিষেক শর্মা(Abhishek Sharma)। তারা যেমন যুবরাজের আগমনে আপ্লুত। তেমনই উচ্ছ্বাসের ছবি দেখা গেল প্রতিটি ক্রিকেটারের চোখে মুখে। সেখানেই ক্রিকেটারদের সঙ্গে কাটালেন বেশ কিছুক্ষণ সময়। ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছেন তিনি। সেখানেই শুভমন গিল, অভিষেক শর্মা অন্যান্য ক্রিকেটারদের নানান টিপসও দেন যুবরাজ সিং।
একইসঙ্গে এদিন গোতম গম্ভীরের সঙ্গেও বেশ খোশ মেজাজেই দেখা গেল যুবরাজ সিংকে। হয়ত বিশ্বকাপ জয়ের সেই নানান মুহূর্তের স্মৃতিই উঠে এল তাদের কথাবার্তায়।







