শুনানির নথি হিসাবে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য নয়। বৃহস্পতিবারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নোটিশ জারি করে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই নতুন করে দেখা দিয়েছে সংশয়। নির্বাচন কমিশনের বক্তব্য যে ১৩টি তথ্যের কথা বলা হয়েছিল, সেখানে নাকি মাধ্যমিকের অ্যাডমিটের কোনওরকম উল্লেখ নেই। তবে এখন প্রশ্ন ইতিমধ্যেই যারা শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট নথি হিসাবে জমা দিয়েছেন, তাদের কী হবে।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে মাধ্যমিকের অ্যাডমিটকে নথি হিসাবে দেখার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই নোটিশ জারি করে মাধ্যমিকের অ্যাডমিট যে গ্রাহ্য হবে না তা জানিয়ে দেওয়া হয়েছে। আর এতেই নতুন করে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন অনেকে।
ইতিমধ্যেই বহু লোক শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট নথি হিসাবে জমা দিয়েছেন। কিন্তু এবার নির্বাচন কমিশনের এমন একটা নোটিশ সাধারণ মানুষের হয়রানি বাড়ানোর জন্য যথেষ্ট। এমনকি যারা জমা দিয়েছে তাদের ক্ষেত্রে কী হবে তাও এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।






