বিশ্বকাপের জন্য ভারতের ট টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল(Shubman Gill)। সেই সময় অনেকেই যখন এই সিদ্ধান্তকে প্রত্যাশিত ভাবছে। সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) মুখে কিন্তু অন্য কথাই। বরং শুভমন গিলের(Shubman Gill) ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ না পাওয়ায় বেশ খানিকটা অবারই হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা গাভাসকর। তাঁর মতে এই মুহূর্তে গিল খানিকটা খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে গেলেও, তাঁকে দলে রাখা যেত বলেই মনে করছেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাঁকে সুযোগ দিয়েছিল। কিন্তু একটিও ম্যাচে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। তাঁকে নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়েছিল। অনেকেই তাঁকে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। সেই পরিস্থিতিতেই শেষপর্যন্ত শুভমন গিলকে(Shubman Gill) ভারতীয় দলে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। গিলের ভালো ফর্মে না থাকার কথা যেমন তিনি স্বীকার করে নিয়েছেন। তেমনই তাঁর ব্যাটিং দক্ষতারও প্রশংসা শোনা গিয়েছে এই প্রাক্তন কিংবদন্তী গাভাসকরের(Sunil Gavaskar) মুখে।
সুনীল গাভাসকর(Sunil Gavaskar) সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে জানিয়েছেন, “হ্যাঁ সত্যি কথা বলতে কী শুভমন গিলের ভারতীয় দল থেকে বাদ পড়াটা আমার কাছে সত্যিই বড়সড় সাপ্রাইজ। তিনি একজন ক্লাসিক ব্যাটার। মরসুমেও ভালো খেলেছেন। এই মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়ত তিনি ভালো ব্যাটিং করতে পারেননি। কিন্তু একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যে দিনের শেষে দক্ষতাটাই কথা বলে।“
শুভমন গিল বাদ গিয়েছে। তবে সেই জায়গায় এসেছেন ঈশান কিষাণ। ওপেনিংয়ে শুভমন গিলের জন্যই সঞ্জু স্যামসনকে খানিকটা লোয়ার অর্ডারে খেলতে হচ্ছিল। বিশ্বকাপের সেই সমস্ত দিক বিচার করেই হয়ত এবার টি টোয়েন্টি থেকে গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







