আইএসএলে(Indian Super League) মোহনবাগান যুবভারতী স্টেডিয়ামে খেললেও, ইস্টবেঙ্গল(Eastbengal) খেলবে না! হ্যাঁ এমনটাই কিন্তু হঠাৎ শোনাযাচ্ছে। আইএসএলের সম্ভাব্য সূচী প্রকাশের পরই যেন ভাবনা বদল ইস্টবেঙ্গলের(Eastbengal)। যুবভারতী নয়, ইস্টবেঙ্গলের হঠাৎই এখন পছন্দ কিশোর ভারতী স্টেডিয়াম(Kishore Bharati Stadium)। কারণ খরচ কমানো। যুববারতীতে ম্যাচ আয়োজনে তাদের খরচ নাকি অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে কিশোরভারতীতে হলে সেই পরিমাণ কমবে। কিন্তু এমনটা হওয়া কী সম্ভব। শোনাযাচ্ছে এই বিষয় নিয়েই ক্লাব কর্তার সঙ্গে বারবার আলোচনা সারছে ইমামি ম্যানেজমেন্ট।
প্রথমে আইএসএলের ৯টি ম্যাচই যুবভারতীতে খেলার কথা জানিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু এপরই তাদের ভাবনায় বদল এসেছে। এই মরসুমে আইএসএল এমনিতেই অনেক দেরীতে শুরু হচ্ছে। সবার মতো লাল-হলুদ ব্রিগেডও কস্ট কাটিংয়ের পথেই হেঁটেছে। আর তাতেই যত গোল বেঁধেছে। প্রথমে ভাবলেও, পরে খরচ বাঁচানোর জন্য ইমামি ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট নাকি চাইছে তদের সবকটি ম্যাচই হোক কিশোর ভারতী স্টেডিয়ামে।
আর এখানেই লাল-হলুদ কর্তার সঙ্গে মত পার্থক্য হচ্ছে তাদের। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান যখন সবকটি ম্যাচ খেলবে যুবভারতী স্টেডিয়ামে, সেই সময় ইস্টবেঙ্গলের ম্যাচ কিশোরভারতীতে। সেটা মেনে নেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে সমর্থকদের জন্যও এটা মেনে নেওয়াটা বেশ কঠিন। কিন্তু খরচ বাঁচাতে ইমামি ম্যানেজমেন্টও বিকল্প রাস্তাতেই হাঁটতে চাইছে। আর সেই কারণেই তো ক্লাব কর্তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে ইমামি ম্যানেজমেন্টের তরফে। চলছে দুই পক্ষের মধ্যে আলোচনাও। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বেড়িয়ে আসেনি।
শোনাযাচ্ছে যদি ক্লাব কর্তারা রাজি হয়ে যায়, তারপরই নাকি রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলবে ম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন হল এই প্রস্তাব কী আদৌ ক্লাব কর্তারা মানবেন। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চির প্রতিদ্বন্দ্বী। সেখানেই মোহনবাগান খেলবে যুবভারতীতে, আর ইস্টবেঙ্গল কিশোরভারতীতে। এটা যে তাদের ক্লাবের আভিজাত্যের প্রশ্ন। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।






