লিওনেল মেসি(Lionel Messi) মাঠে থাকা মানেই অবিশ্বাস্য ঘটনা ঘটাতে পারেন। আর সেই মেসিই(Lionel Messi) যদি রেগে যান। তার ফলাফল যে ভয়াবহ হতে পারে, তা নিজে মুখেই জানালেন মেজর লিগ সকারের প্রাক্তন ফুটবলার লুইস মর্গ্যান(Lewis Morgan)। মেসিকে রেগে খেলতে দেখেছেন তিনি। আর সেই ম্যাচের ফলাফল যে কী হয়েছিল তা এখনও পর্যন্ত ভুলতে পারেননি মর্গ্যান। মেসির ভয়ঙ্কর আক্রমণে ম্যাচের একটা অর্ধেই শেষ হয়ে গিয়েছিল তারা। তাই মর্গ্যানের পরামর্শ, এলএমটেন-কে(Lionel Messi) যেন কেউ মাঠে রাগিয়ে না দেয়।
ইন্টার মিয়ামি(Inter Miami) বনাম নিউইয়র্ক বুলসের(Newyork Red Bulls) ম্যাচের সময়ই ঘটেছিল এই ঘটনা। সেই ম্যাচ ছিল ইন্টার মিয়ামির ঘরের মাঠে। প্রথমার্ধে নিউইয়র্ক রেড বুলস ১-০ গোলে এগিয়ে গিয়েছিল। আর সেই ফলাফলটাই যেন মেসিকে হঠাৎ করে খানিকটা রাগিয়ে দিয়েছিল। এতদিন সেই কথা না বললেও, অবশেষে ক্রুদ্ধ মেসির(Lionel Messi) ভয়ঙ্কর হয়ে ওঠার কথা জানালেন মর্গ্যান(Lewis Morgan)। এক গোলে এগিয়েছিল তারা ঠিকই। কিন্তু সেই ম্যাচই পরে নিউইয়র্ক বুলস হেরেছিল ৬-১ গোলে। সেখানে পাঁচটি অ্যাসিস্টই ছিল লিও মেসির(Lionel Messi)। সঙ্গে একটি গোলও করেছিলেন তিনি।
লুইস মর্গ্যান জানান, “মেসি যে সেরা ফুটবলার, সেটা সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে অত্যন্ত রাগের সঙ্গে খেলছিলেন তিনি। আর মেসি যখন রেগে থাকেন মাঠে, সেই সময় আমি একেবারেই তাঁর বিপরীত দলে থাকতে রাজি নই। সেই ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। সেইসঙ্গে একটি গোলও ছিল তাঁর ঝুলিতে”।
বার্সা(Barcelona), পিএসজি ছেড়ে এখন লিওনেল মেসির(Lionel Messi) গন্তব্য মেজর লিগ সকার। সেখানেও মেসি ম্যাজিক অব্যহত। আর মেসি রেগে গেলে কী হতে পারে এবার মর্গ্যান সেটাও শোনালেন। আর সকলকে যে বাড়তি সতর্কও করে দিচ্ছেন আগে থেকে তাও বলার অপেক্ষা রাখে না।







