বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিৎ পাওয়ার(Ajit Pawar)। তাঁর হঠাৎ মৃত্যুতে রাজনীতি মহলে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনই ভারতীয় ক্রিকেট মহলেও শোকের ছায়া। সোশ্যাল মিডিয়াতেই অজিত পাওয়ারের উদ্দেশ্যে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। মহারাষ্ট্রের এই নেতার সঙ্গে ব্যক্তিগতভাবেও ভালো সম্পর্ক ছিল সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar)। তাঁরই মৃত্যুতে শোকাহত মাস্টার ব্লাস্টার।
মঙ্গলবারই বারামতিতে একটি বৈঠক করার উদ্দেশে রওনা দেওয়ার সময়ই তাঁর ব্যক্তিগত বিমানে হঠাৎ করেই গলযোগ দেখা দেয়। বারামতি বমান বন্দরে আপৎকালীন অবতরনের ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর আগেই ক্র্যাশ করে অজিত পাওয়ারের বিমান। আর তাতেই বিমানে অজিত পাওয়ার সহ যারা ছিলেন সকলেই প্রাণ হারান। এমন ঘটনায় শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। টুইটারেই শেষশ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “শ্রী অজিৎ পাওয়ারের অসময়ে চলে যাওয়াটা সত্যিই মেনে নিতে পারছি না। মানুষের জন্য কাজ করতেন এমন একজন নেতাকে আজ মহারাষ্ট্র হারাল। আমার তরফ থেকে তাঁর প্রতি শেষশ্রদ্ধা”।
এদিন অজিত পাওয়ারের সঙ্গে সেই বিমানে ছিলেন দুজন পাইলট সহ দুজন নিরাপত্তারক্ষীও। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির হয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন অজিত পাওয়ার। এই বারামতি থেকেই সাতবার এমএলএ হয়েছেন অজিত পাওয়ার। সম্প্রতি বিজেপির সঙ্গে জোট সরকারের উপ মুখ্যমন্ত্রী পদেও ছিলেন তিনি।
আসন্ন জেলা পরিষদের নির্বাচনের জন্যই প্রচারে যাচ্ছিলেন অজিৎ পাওয়ার(Ajit Pawar)। কিন্তু সেখানেই ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর তাতেই শেষ সবকিছু।






