চোট সারিয়ে ফিরে শুরুটা বেশ ভালোভাবেই করলেন ভরতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। বিজয় হাজারে ট্রফিতেই কামব্যাক করলে প্রায় তিন বছর পর। সেখানেই ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। তাঁকে নিয়েই এখন ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে হৈচৈ। শেষপর্যন্ত অই পারফরম্যান্স তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
বেশ কয়েকদিন আগেই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্স থেকে গ্রীন সংকেত পেয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। অপেক্ষা ছিল শুধু তাঁর মাঠে নামার। মঙ্গলবারই মুম্বইয়ের হয়ে মাঠে নেমে পড়লেন তিনি। সেখানে বড় পারফরম্যান্সও করলেন এই তারকা ভারতীয় ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় পাঁজড়ে বড়সড় চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকেই প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি। তাঁর ইন্টারনাল ইঞ্জুরিও হয়ে গিয়েছিল। সেই থেকেই অবশ্য এখন পুরোপুরি সুস্থ শ্রেয়স আইয়ার। এরপরই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। সেখানে ফিরেই একটা ঝোড়ো ইনিংস খেললেন শ্রেয়স।
সেখানেই শ্রেয়স আইয়ারের ইনিংসটা সাজানো ১০টি চার ও তিনটি ছয় দিয়ে।







