কয়েকদিন পরই ভারতের মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) আসর। সেখানেই ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের (INDvUSA) ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিওনেল মেসিকে(Lionel Messi) টিকিট উপহার দিয়ে আমন্ত্রন আইসিসি সভাপতি জয় শাহের(Jay Shah)। গোট ট্যুরে লিওনেল মেসির শেষ গন্তব্য ছিল দিল্লি। সেখানেই মেসির হাতে ভর উঠল আবারও নানান উপহারে। মেসির সঙ্গে সাক্ষাত করতে পেরে তিনি অবশ্যই আপ্লুত। সেইসঙ্গে মেসির(Lionel Messi) হাতে তুলে দিলেন নানান উপহার।
এদিন দিল্লিতেও এলএম টেন-কে(LM 10_) নিয়ে ছিল মাত্রাহীন উচ্ছ্বাস। অরুণ জেটলি স্টেডিয়ামও ছিল কানায় ভর্তি। সেখানেই মঞ্চে লিওনেল মেসির সঙ্গে সাক্ষাত পর্ব সেরেই তাঁর হাতে আইসিসির সভাপতি(Icc Chairman) তুলে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ। সেখানে যদি সত্যিই মেসি(Lionel Messi) উপস্থিত থাকে, তবে নতুন বছরে ফের একবার মেসি দর্শন সকলের হতেই পারে।
শুধুমাত্র টিকিটই নয়। ভারতীয় ক্রিকেটারদের সই করা ব্যাটও এদিন লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দেন জয় শাহ। বর্তমানে সকল ভারতীয় ক্রিকেটারদের সই রয়েছে সেই ব্যাটে। এরপরই সেই মুহূর্ত। ভারতীয় দলের জার্সি উঠল লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রডরিগো ডে পলের হাতে। যে জার্সি পরে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে নামবে সেই জার্সিই এবার উঠল মেসিদের হাতে।
আইকনিক দশ নম্বর জার্সি উঠল মেসির হাতে। সুয়ারেজের জার্সিতে তাঁর দীর্ঘদিনের প্রিয় নম্বর ৯ এবং ডে পলের জার্সিতে ৭ নম্বর। এই ছবি তখন দিল্লির গ্যালারীকে কার্যত আবেগতাড়িত করে তুলেছে।







