আইএসএল(ISL) কলকাতাতেই হচ্ছে। ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগান(Mohunbagan) ও মহমেডানের(Mohammedan Sc) সমর্থকরা তাদের প্রিয় দলের খেলা যুবভারতীতেই দেখতে চলেছেন। সুইস মডেলে এবারের আইএসএলে হবে হোম ও অ্যাওয়ে ম্যাচ। সূত্রের খবর সেই পদ্ধতিতেও কলকাতার তিন প্রধান তাদের ঘরের ম্যাচ কলকাতাতেই খেলতে চলেছে। এটা যে ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগানের কাছে বাড়তি পাওনা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে ক্লাব গুলোর আইএসএল(ISL) খেলার ব্যপারে এবার অন্যতম শর্ত ছিল এএফসির(AFC) স্লট পাওয়া। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি এই মরসুমের জন্য খানিকটা ছাড়া যাতে তাদের দেওয়া হয়, সেই কথা জানিয়ে এএফসির কাছে আবেদন করে দিয়েছে ফেডারেশন। সেখানেই তারা জানিয়ে দিয়েছে যে এবারের আইএসএলে প্রতিটি দল ১৩টি করে ম্যাচ খেলবে। সেইসঙ্গে সুপার কাপে আইএসএলের দল গুলো ইতিমধ্যেই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। সুতরাং সব মিলিটে ১৬ট করে ম্যাচ খেলবে প্রতিটি দল। সেই হিসাব জানিয়েই এবারের পরিস্থিতি মতো এএফসির কাছে স্লট পাওয়ার ব্যপারে ছাড়পত্র চেয়ে আবেদন করে দিয়েছে ফেডারেশন।
এদিকে ১৪ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হলেও, সূচী এখনও পর্যন্ত তৈরি হয়নি। শোনাযাচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে সূচী ঘোষণা হতে পার। বিশেষ করে আদালতের রায় পাওয়ার পরই সূচী ঘোষণা হবে। কারণ লিগে রেলিগেশন থাকবে কী থাকবে না, সেই সমস্ত নিয়ে আদালত রায় দেবে। সেটা জানার পরই সূচীও ঘোষিত হবে।






