বড়দিনের ২৪ ঘন্টার মধ্যেই ময়দানে শোকের ছায়া। মাত্র ৩৫ বঠরেই থেমে গেল প্রাক্তন ফুটবলার সুখেন দে-র(Sukhen Dey) জীবনের দৌড়। হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মোহনবাগানের আইলিগ(I league) জয়ী ডিফেন্ডারের। কর্মরত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুখেন দে। তাঁর এমন অকাল প্রয়ানে শোকস্তব্ধ বাংলার ময়দান সহ বাংলার ক্রীড়া মহল। শুক্রবার কর্মরত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাতপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মোহনবাগানের হয়ে আইলিগ জিতলেও, ফুটবলের ময়দানে সুখেন দে-র(Sukhen Dey) উত্থান ইউনাইটেড স্পোর্টসের হাত ধরে। ইউনাইটেড স্পোর্টসের হয়েই প্রথম আইলিগ খেলেছিলেন সুখেন দে। এরপর খেলেছেন মোহনবাগানের(Mohunbagan) হয়ে। তাঁর ছোট খাটো চেহারা নিয়েই র্যান্টি মার্টিন্স, ওডাফা ওকোলিদের মতো তারকা ফুটবলারদের আটকে দিয়েছিলেন এই ডিফেন্ডার।
২০১৪-১৫ মরসুমে মোহনবাগানের আইলিগ জয়ী দলের সদস্য ছিলেন সুখেন দে(Sukhen Dey)। ইউনাইটেড স্পোর্টসের পাশাপাশি সঞ্জয় সেনের কোচিংয়ে খেলেছিলেন মোহনবাগানের জার্সিতে। খেলা ছাড়ার পর ভারতীয় রেলে কর্মরত ছিলেন এই প্রাক্তন ফুটবলার।
আগামী ১ জানুয়ারি ৩৬ বছরে পা দিতেন সুখেন। কিন্তু জন্মদিনের ৫ পাঁচ দিন আগেই সব শেষ। মাত্র ৩৫-এই না ফেরার দেশে চলে গেলেন সুখেন দে।







