কিশোর ভারতীর বদলে আবারও কী যুবভারতী স্টেডিয়ামে ফিরবে ইস্টবেঙ্গল(Eastbengal)! সবকিছু ঠিকঠাক হলে গেলেও, হঠাৎই ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা শুরু ক্লাব কর্তাদের। কিশোরভারতী(Kishore Bharati Stadium) নয়, তাদের ম্যাচ যুবভারতীতেই(YBK Stadium) ফেরানো হোক। এই নিয়েই দুই পক্ষের মধ্যে ফের কথাবার্তা শুরু হয়ে হয়েছে। শোনাযাচ্ছে ইস্টবেঙ্গলের(Eastbengal) সঙ্গে নাকি মহমেডানেরও হোম গ্রাউন্ড কিশোরভাতী। প্রথমে অবশ্য মহমেডানের হোমগ্রাউন্ড ছিল জামশেদপুর। আর সেটা জানার পরই হঠাৎ করে ক্লাব কর্তারা তাদের ভেন্যু যুবভারতীতে ফেরানোর ওপরই জোর দিতে শুরু করা হয়েছে। যদিও যুক্তি হিসাবে তারা টিকিট, সমর্থকদের উপস্থিতি, ছোট মাঠের নানান কথাই বলছে।
কিন্তু কারণটা আদৌ সেটা। প্রথমে খানিকটা আপত্তি থাকলেও পরবর্তীতে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় কিশোরভারতী স্টেডিয়ামে(Kishore Bharati Stadium) খেলার ব্যপারটা মেনে নিয়েছিলেন ক্লাব কর্তারা। কিন্তু এরপরই প্রকাশ্যে আসে যে ইস্টবেঙ্গলের(Eastbengal) সঙ্গে মহমেডানেরও(Mohammedan Sc) নাকি হোম গ্রাউন্ড এই কিশোর ভারতী। আর সেটাই কী মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা? এমনটা হলেও হতে পারে। যদিও মুখে বলা হচ্ছে অন্য কথা।
ছোট মাঠে খেলার অসুবিধা। সেইসঙ্গে টিকিট নিয়েও সমস্যা হওয়ার কথা ফের একবার ইমামি ম্যানেজমেন্টকে জানানো হয়েছে। শুরু হয়েছে নচুন করে আলোচনা। আবার যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ ফেরানোর কথা বলছেন ক্লাব কর্তারা।
বিশেষজ্ঞদের মতে এটা শুধুই এই কারণগুলোর জন্য। একে তো মোহনবাগানের হোমগ্রাউন্ড যুবভারতী। সেখানে ইস্টবেঙ্গলের কিশোরভারতীতে চলে যাওয়াটা যে দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বীতায় ইস্টবেঙ্গল কে পিছিয়ে দিচ্ছে। সেইসঙ্গে কিশোরভারতী স্টেডিয়াম মহমেডানের সঙ্গে ভাগ করতেও হয়ত তারা রাজি নয়। এই জন্যই ফের একবার স্টেডিয়াম নিয়ে ডামাডোল শুরু ইস্টবেঙ্গলের।
ইমামি ম্যানেজমেন্ট খরচের কথা চিন্তা করেই কিশোরভারতীতে ম্যাচ সরানোর কথা ঠিক করেছিল। কিন্তু ক্লাব কর্তাদের যুক্তি আবার অন্য।






