টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হওয়ার আগেই স্বস্তির খবর। সবকিছু ঠিকঠাক চলে আগামী ৩ ফেব্রুয়ারিই ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন তিলক বর্মা(Tilak Verma)। চোট সারিয়ে এখন নাকি প্রায় সুস্থ তিলক বর্মা। শুধুই সেন্টার অব এক্সিলেন্স থেকে তাঁর ছাড়পত্র পাওয়াটা সময়ের অপেক্ষা। একইসঙ্গে ময়াঙ্ক যাদবকেও সেন্টার অব এক্সিলেন্স(Centre Of Excelence) থেকে ছাড়পত্র দেওয়া হতে চলেছে। তিলক বর্মার ফেরাটা যে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় স্বস্তি তা বলার অপেক্ষা রাখে না।
বিজয় হাজারে ট্রফি চলাকালীনই তলপেটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তিলক বর্মাকে(Tilak Verma)। এরপর তাঁর অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তারপর থেকই তিলক বর্মার(Tilak Verma) ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর খেলা নিয়ে আশাবাদীই ছিল।
এরপরই আবার শোনা গিয়েছিল যে তিলক নাকি সময়ের সঙ্গে সেরে উঠতে পারছেন না। সেটা নিয়েও সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছিল গম্ভীরের দল। সেই সময়ই সেন্টার অব এক্সিলেন্সের তরফে ভারতীয় দলের জন্য সুখবর। চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার তিলক বর্মা। শোনাযাচ্ছে দুই-একদিনের মধ্যেই তাঁকে ছাড়পত্র দিতে চলেছে সেন্টার অব এক্সিলেন্স।
সবকিছু ঠিকঠাক চললে আগামী ৩ ফেব্রুয়ারিই ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন তিলক বর্মা। এমনকি ভারতের হয়ে নাকি ম্যাচ সিমুলেশন প্রস্তুতিতেও খেলবেন তিলক বর্মা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।







