কয়েকদিন আগেই হিরোশির ইস্টবেঙ্গল ছাড়ার খবর আমর দিয়েছিলাম। আমরা এও জানিয়েছিলাম যে লাল-হলুদ ছেড়ে ফের অস্ট্রেলিয়ার এ লিগে ফিরে যাচ্ছেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল(Eastbengal) সরকারীভাবে তাঁর ছেড়ে যাওয়ার কথা জানায়নি। কিন্তু তার আগেই ইস্টবেঙ্গল ছেড়ে ফের অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিলেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। নিজেই সোশ্যাল মিডিয়াতে তাঁর স্টোরিতে সেই ছবি দিয়েছেন জাপানি তারকা ফুটবলার। শেষ কয়েকদিন ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতেও আসেননি তিনি। শহরেই অবশ্য পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছিলেন এই জাপানি ফুটবলার। বুধবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনাও দিলেন তিনি।
সুপার কাপের পর থেকেই আপাতত ভারতে বন্ধ ফুটবল। যদিও আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অবশেষে শুরু হচ্ছে এবারের আইএসএল(ISL)। কিনি্তু তার আগেই অন্যান্য দলের মতে ইস্টবেঙ্গলও(Eastbengal) খনিকটা কস্ট কাটিংয়ের দিকে এগিয়েছে। সেখানে হিরোশিকে ছেড়ে দেওয়ার ভাবনার পথেই এগিয়েছিল ইস্টবেঙ্গল। সেই কাজটা অবশ্য পরিস্থিতি বুঝে হিরোশি(Hiroshi Ibusuki) নিজেই সহজ করে দিয়েছিল ইস্টবেঙ্গলের।
তিনি ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার এ লিগে ফের দল পেয়ে গিয়েছেন এই তারকা জাপানি ফুটবলার। সেখানেই ফিরে যেতে চান। ইস্টবেঙ্গলও কোনওরকম জোর তাঁকে আর করেনি। সমঝোতার রাস্তায় হেঁটেই শেষপর্যন্ত সম্পর্ক শেষ হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে সরকারীভাবে কিছুই জানানো হয়নি।
সেই কাজটা কার্যত করে দিলেন হিরোশি ইবুসুকিই। তিনি কার্যত তাঁর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার ব্যপারটা সকলের কাছে পরিস্কার করে দিলেন।







