ক্রিসমাসের(Christmas) ছুটি কাটাতে দেশে ফিরে গেলেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। পরিবার নিয়ে ইতিমধ্যে জাপান পৌঁছেও গিয়েছেন তিনি। তবে শুধু হিরোশি(Hiroshi Ibusuki) নন, ইস্টবেঙ্গলের(Eastbengal) অন্যান্য বিদেশিরাও ক্রিসমাস কাটাতে ফিরে গিয়েছেন তাদের দেশে। শুধুমাত্র রয়ে গিয়েছেন একজনই। লাল-হলুদের তারকা ব্রাজিলিয়ান মিগুয়েল(Miguel Fereira) অবশ্য রয়ে গিয়েছেন শহরে। তিনি ফেরেননি। কারণ একটাই। ব্রাজিলে ফিরতে এই সময় অনেক খরচ। একইসঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছে এখানেই। তাদের নিয়ে কলকাতাতেই এবার ক্রিসমাসটা কাটাতে চান মিগুয়েল ফেরেরা(Miguel Feriera)।
সুপার শেষের পরই দেশে ফিরে গিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzo)। আপাতত আইএসএল হওয়া নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। সেইজন্য লাল-হলুদেও(Eastbengal) আপাতত লম্বা বিরতি। অনির্দিষ্ট কালের জন্য ইস্টবেঙ্গলেও বাতিল হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই সময়টা নিজের দেশেই ক্রিসমাস কাটাতে চলে গিয়েছেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। একইসঙ্গে ফিরে গিয়েছিলেন আরেক তারকা স্প্যানিশ ফুটবলার সওল ক্রেসপোও(Saul Crespo)।
যদিও রসিদ, হামিদ, হিরোশি এবং মিগুয়েলরা অবশ্য দলের সঙ্গে শহরেই ফিরে এসেছিলেন। তবে মিগুয়েল(Miguel Feriera) বাদে এবার বাকিরাও ফিরে গেলেন যে যার দেশে। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই নিজেদের মতো ক্রিসমাসের সেলিব্রেশনে মাততে চান লাল-হলুদের বিদেশি ফুটবলাররা।
আইএসএল কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশায় খোদ ইস্টবেঙ্গলও(Eastbengal)। বুধবারের বৈঠকে তারা যোগ দিলেও, সেখানে মত প্রকাশ নয়, বরং কে কী বলছেন সেদিকেই বিশেষ মনোযাগী ছিলেন তারা। আপাতত আইএসএলের নতুন যে মডেল নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তা নিয়ে খানিকটা ধীরে চলো নীতিই নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে সকলে।







