বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(BCB) এবার সময়সীমা বেঁধে দিল আইসিসি(ICC)। ভারতেই খেলতে হবে তাদের। তারই জবাব আগামী ২১ জানুয়ারীর মধ্যে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(BCB)। নয়তো তাদের পরিবর্তে অন্য দলকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) খেলানোর কথা জানিয়ে দেওযা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার(ICC) তরফ থেকে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে। শোনাযাচ্ছে বাংলাদেশ যদি না খেলে সেই জায়গায নাকি স্কটল্যান্ডকে খেলানোর একটা পরিকল্পনা করে ফেলেছে আইসিসি।
বিসিসিআইয়ের(BCCI) নির্দেশে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরব হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার দাবী নিয়ে। যেহেতু মুস্তাফিজুরকে(Mustafizur Rahaman) নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা বলে আইপিএল(IPL) থেকে সরানোর কথা বলা হয়েছিল। সেই নিরাপত্তার বিষয় তুলেই এবার ভারতের মাটিতে না খেলার দাবীতে সোচ্চ্বার হয়েছে বাংলাদেশ ক্রিকেট। যদিও আইসিসি এইসব দাবী মানতে একেবারেই নারাজ।
সম্প্রতি বাংলাদেশে আইসিসির(ICC) ডেলিগেটস দল গিয়েছিল। সেখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করেছে তারা। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ম্যাচ ভারতের বাইরে অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের খেলার ভেন্যু ইডেন গার্ডেন্স এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু বাংলাদেশের দাবী ছিল ভারতের বাইরে তাদের খেলা দিতে হবে।
এমনকি পাকিস্তানেও তাদের খেলা দেওয়া হোক সেই দাবীও তোলা হয়েছিল। যদিও আইসিসি তাদের সাফ জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশকে। ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







