সবকিছু ঠিকঠাক হয়েই গিয়েছিল। অবশেষে সেটাই হল। শুক্রবার অনুশীলন শেষেই হিরোশি ইবুসুকিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হল ম্যানেজমেন্টের তরফে। হামিদের পর এবার হিরোশি ইবুসুকি চ্যাপ্টারও ইস্টবেঙ্গলে(Eastbengal) অতীত। কস্ট কাটিংয়ের জন্য বিদেশি চাড়ার কতা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। হিরোশি প্রথম থেকেই ইস্টবেঙ্গলের ছাড়ার তলিকায় শীর্ষে ছিল। যদিও সেই সময় হামিদ(Hamid Ahadad) চলে যান। তবে হিরোশিকে ছাড়ার বন্দোবস্ত সেই সময় থেকেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত এই শুক্রবারই হিরোশির সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকটা সেরে ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্ট।
একইসঙ্গে নতুন বিদেশি আনার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। হিরোশিকে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে এলেও তাঁর খেলায় মোটেও সকলে খুশি ছিলনা। বিশেষত সুপার কাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই জাপানি তারকা ফুটবলার। মোহভঙ্গটা সেই সময়ই থেকেই হয়েছিল। এবার সম্পর্কটাও শেষ হল। সেইসঙ্গে কস্টকাটিংও চলছে লাল-হলুদে। অন্যদিকে চোট সারিয়ে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। শুক্রবারই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে এলেন না আনোয়ার আলি(Anwar Ali)।
একইসঙ্গে আইএসএলে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধন্তও নিয়ে ফেলল ইস্টবেঙ্গল। সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধ শনিবার প্রস্তুতি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। একইসঙ্গে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বিদেশি খোঁজার কাজটাও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।







