প্রথম তিন ম্যাচে খেললেও চতুর্থ টি টোয়েন্টি থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ(Ishan Kishan)। আর তাতেই যেন বেশ খানিকটা চমকে গিয়েছেন অনেকে। না পারফরম্যান্সের জন্য কোনও সিদ্ধান্ত নয়। ঈশান কিষাণের(Ishan Kishan) নাকি হাল্কা চোট হয়েছে। আর সেই কারণেই এই তরুণ তারকাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেখানে খেলবেন তিনি।
ভারতীয় ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনে এখন খেলানো হচ্ছে ঈশান কিষাণকে(Ishan Kishan)। এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই দীর্ঘদিন পর ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে ঈশানের। এমনকি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচেও তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে রানের ঝলক। বিশেষ করে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঝোড়ো ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ।
কিন্তু হাল্কা চোট থাকায় তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টস-এর পর সূর্যকুমার যাদব জানিয়েছেন, “এই ম্যাচে ঈশান কিষাণের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন অর্শদীপ সিং। গত ম্যাচে ঈশান কিষাণ হাল্কা চোট পেয়েছিলেন। অক্ষর পটেলের ম্যাচ ফিট হতে আরও খানিকটা সময় লাগবে। সেই কারণেই এই ম্যাচে নেই। তবে পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়ার ব্যপারে আমরা আশাবাদী”।







