নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পাঁজড়ে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁর জায়গাতেই ভারতীয় দলে ডাক পেলেন দিল্লির তরুণ ব্যাটার আয়ূশ বাদোনি(Ayush Badoni)। সোমবারই সেই খবর সরকারীভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই(BCCI)। আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁর দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে।
নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে বদোদরায় প্রথম ম্যাচে চার উইকেটে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই অবশ্য মাত্র পাঁচ ওভার বোলিং করতে পেরেছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই সময়ই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সুন্দরকে। এরপর অবশ্য আর ফিল্ডিং বা বোলিং করার জন্য মাঠে নামতে পারেননি তিনি। যদিও পরবর্তীতে ব্যাটিং করতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর।
সেখানে আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়াশিংটন। সেইসঙ্গে কেএল রাহুলের সঙ্গে ২৯ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি। আপাতত তাঁকে নিয়ে বোর্ডের চিকিৎসকরা অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা করছে।
সেই জায়গাতেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ডাক পেয়েছেন আয়ূশ বাদোনি। আইপিএলের মঞ্চে বেশ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন আয়ূশ বাদোনি। সেটাই যে এই সিরিজে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ করে দিল তা বলার অপেক্ষা রাখে না।







